Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এবারের ভোটে রাজ্যে প্রাসঙ্গিক বাম কংগ্রেস জোট!

এবারের ভোটে রাজ্যে প্রাসঙ্গিক বাম কংগ্রেস জোট!

Online Desk মে 13, 2024
Vote.png

সুমিত চৌধুরী: ২০২৪ এর লোকসভা ভোটে আচমকাই প্রাসঙ্গিক হয়ে গিয়েছে বাম কংগ্রেস জোট। সমস্ত সংসদীয় নির্বাচনের পণ্ডিতরা প্রথম থেকে পশ্চিমবঙ্গে বাইনারি ভোটের তত্ব প্রচার করে আসছিলেন। কিন্তু প্রচলিত ধারণার ছক ভেঙ্গে এবার অন্তত ১৫ টি কেন্দ্রে বাম কংগ্রেস প্রার্থীরা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। অন্তত চারটি আসনে বাম এবং কংগ্রেস প্রার্থীরা জয়ের আশা করছেন তাদের আভ্যন্তরীণ হিসেব নিকেশে।
তার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রে মহম্মদ সেলিম এবং বহরমপুর কেন্দ্রে অধীরের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে প্রথম চার দফা ভোটের পর।
পঞ্চায়েত নির্বাচন থেকেই প্রথম বাম কংগ্রেস জোটের ফিরে আসার এই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে ছটা জেলায় বাম এবং কংগ্রেস জোটের মোট ভোট বিজেপির থেকে বেশি ছিল
তবে শুধুমাত্র বিজেপির ঘর থেকেই যে বাম কংগ্রেসের ভোট ফেরত আসছে তা নয় সংখ্যালঘু এলাকা তো বাম কংগ্রেস জোট থাবা বসাচ্ছে। যার ফলে তৃণমূলের ভোট ব্যাংকে হাত পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
রায়গঞ্জে ভিক্টর, বীরভূমে মিল্টন কৃষ্ণনগর কেন্দ্রে এসএম সাদী সংখ্যালঘু এলাকাতে ভোটে ভাগ বসাচ্ছেন বলে রাজনৈতিক মহলের অনুমান। মালদা দক্ষিনে ইশা খান কংগ্রেস প্রার্থী হিসেবে বাজিমাত করতে পারেন বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে শূন্যে পরিণত হয়ে যাওয়া বাম কংগ্রেস জোট আচমকা বহু কেন্দ্রে প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। যে তিন-চারটি কেন্দ্রে বাম কংগ্রেস জোট জয়ের সম্ভাবনা দেখছে সেগুলি বাদ দিলে বাকি অনেকগুলি কেন্দ্রে যেগুলো মূলত দক্ষিণবঙ্গের বাম এবং কংগ্রেস প্রার্থীর মিলিত জোটে প্রার্থীদের ভোট ১৫ থেকে ২০ শতাংশে উঠে আসবে বলে ধরে নেওয়া হচ্ছে। রাজনীতির অন্দরমহলের খোঁজখবর রাখেন এমন লোকজনের বক্তব্য, দমদম বা যাদবপুরে জোট প্রার্থীরা যেরকম ভোট পাবেন তাতে অনেক হিসেব এলোমেলো হয়ে যাবে।

Post Views: 103

Continue Reading

Previous: বহরমপুরে কে করবে বাজিমাত ?
Next: কেমন ভোট হল বর্ধমানের দুই কেন্দ্রে ?

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.