Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রেমিকাকে খুনের পর দেহ কেটে নদীর ধারে ফেলল যুবক, হাড়হিম করা ঘটনা যোগী রাজ্যে

প্রেমিকাকে খুনের পর দেহ কেটে নদীর ধারে ফেলল যুবক, হাড়হিম করা ঘটনা যোগী রাজ্যে

Online Desk জানুয়ারি 28, 2026
20260127_184441.jpg

ওঙ্কার ডেস্ক: একই সংস্থায় কাজ করতেন দুজনে। প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে। কিন্তু সেই প্রেমিকাকে খুনের পরে দেহ টুকরো টুকরো করে যমুনা নদীর ধারে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিনয় সিংহ। তিনি যে অফিসে কাজ করতেন ওই একই অফিসে কাজ করতেন ৩২ বছর বয়সি মিঙ্কি শর্মা। তরুণী এইচআর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আগরার ওই সংস্থায় কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন বিনয়। গত দু’বছর ধরে মিঙ্কি এবং বিনয়ের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু গত ছয় মাস ধরে দুজনের সম্পর্কে তিক্ততা তৈরি হয়। মিঙ্কি অন্য কারও সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন বিনয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সেই সন্দেহের বশে মিঙ্কিকে খুন করেছেন তিনি।

তদন্তে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছিল বিনয়ের। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে মিঙ্কির ঘাড়ে আঘাত করেন অভিযুক্ত। খুনের পর দেহ তিন টুকরো করে প্লাস্টিকের প্যাকেট ভরে অভিযুক্ত। প্রেমিকার মুণ্ডটি পিঠের ব্যাগে করে ভরে নেন। এর পর যমুনা নদীর উপর একটি সেতুর কাছে প্লাস্টিকের প্যাকেটটি ফেলে দেন বিনয়। নিহতের পরিবারের দাবি, অফিস যাবে বলে গত ২৩ জানুয়ারি দুপুর ২টোয় বেরিয়েছিলেন তরুণী। তার পর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি। পরে বিষয়টি জানিয়ে থানায় যোগাযোগ করে মিঙ্কির পরিবার। পুলিশ ২৪ জানুয়ারি রাত ১টা নাগাদ নদীর ধার থেকে মিঙ্কির দেহ উদ্ধার করে। অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Post Views: 209

Continue Reading

Previous: অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা চেয়ে সরব তৃণমূল, আলোচনা হবে না, স্পষ্ট জানালেন কিরেন রিজিজু
Next: অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ সকল আরোহীর মৃত্যু

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.