Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নর্থ ইস্ট ম্যাচ হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত

নর্থ ইস্ট ম্যাচ হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত

Online Desk ফেব্রুয়ারি 11, 2024
dhga.png

স্পোর্টস ডেস্ক : নর্থ ইস্ট ম্যাচে গুয়াহাটিতে হার ইস্টবেঙ্গলের। ৩-২ গোলে হারলেও প্রথম ১৫ মিনিটে ২ গোল খেয়ে গিয়েই বেকায়দায় পড়ে যায় লাল হলুদ ব্রিগেড। আর এরফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। এদিন ম্যাচের শেষে কুয়াদ্রাত জানালেন,’আজ কোনও কিছু নিয়েই আমি খুশি হতে পারছি না। কোনও ম্যাচে তিন গোল খেলে সেই ম্যাচ থেকে পয়েন্ট বের করে আনা খুবই কঠিন। আমাদের রক্ষণকে শক্তিশালী করে তোলার জন্য অনেক কিছু করি আমরা। এটাই দলের একটা ইতিবাচক দিক ছিল। এই জন্যই দলের ছেলেদের ওপর আমি খুব রেগে গিয়েছি।
এত খারাপ শুরু হল ম্যাচটা! নর্থইস্ট সঙ্ঘবদ্ধ থেকে প্রতি আক্রমণে ওঠার পরিকল্পনা ছিল। আমরা শুরুতেই ওদের কাজটা সহজ করে দিলাম! ওরা যে এই পরিকল্পনা নিয়েই মাঠে নামবে, তা আমাদের জানাই ছিল। কিন্তু এ ভাবে পরপর দু’গোল খাওয়া মোটেই উচিত হয়নি।আমরা এই ম্যাচের শুরুতেই দুটো গোল হজম করেছিলাম । সেকারণে ১ পয়েন্ট সংগ্রহ করাও আমাদের কাছে বেশ কঠিন হয়ে পড়ে। ম্যাচের হাফটাইমে আমি দলের ফুটবলারদের বলি, যদি দ্বিতীয়ার্ধের শুরুতেই আমরা একটা গোল করে ফেলতে পারি, তাহলেও এই ম্যাচে কিছুটা অক্সিজেন বেঁচে থাকবে।’
আইএসএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা অস্ট্রেলীয় ফরোয়ার্ড টমি জুরিক ও স্প্যানিশ মিডফিল্ডার নেস্টর আলবিয়াখই এ দিন গুয়াহাটির দলকে আট ম্যাচ পরে জয় এনে দেন। নন্দকুমার শেখর ও নবনিযুক্ত জার্মান ফরোয়ার্ড ফেলিসিও ব্রাউন ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা আনতে বা জেতাতে পারেননি তাঁরা। কলকাতা ডার্বি এক সপ্তাহ আগে হয়ে গেলেও এ দিন ইস্টবেঙ্গলের পারফরম্যান্স দেখে মনে হয় ডার্বির ‘হ্যাঙওভার’ তাদের এখনও কাটেনি। বিশেষ করে তাদের রক্ষণ এ দিন অপ্রত্যাশিত ভাবে ব্যর্থ হয়।
এছাড়া কুয়াদ্রাত জানালেন,’দ্বিতীয়ার্ধের শুরুটা আমরা নেহাতই মন্দ করিনি। ইস্টবেঙ্গল দলের প্রত্যেকটা ফুটবলারই নিজেদের সাধ্যমতো লড়াই করার চেষ্টা করেছে। কিন্তু, ওদের নর্থ-ইস্ট ইউনাইটেডতৃতীয় গোলটাই এই ম্যাচের ফারাক গড়ে দিয়েছে। এই ম্যাচে ১৫ মিনিটের মধ্যে আমরা ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলাম। এটা অবশ্যই একটা বিপর্যয়। তবে আমাদের হাতে প্রত্যাবর্তন করার জন্য অঢেল সময় ছিল। আমি জানতাম, দ্বিতীয়ার্ধে গোল আসবেই এবং এক গোলে ওদের চাপে ফেলতে পারব। এছাড়া ফেলিসিওকে নিয়েও আলাদা পরিকল্পনা ছিল। বিপক্ষের বক্সে কীভাবে ওকে বল দেওয়া যায়, কিন্তু, ওদের তৃতীয় গোলটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল।’

Post Views: 114

Continue Reading

Previous: হায়দরাবাদ ম্যাচ আরও বেশি গোলে জেতা উচিত ছিল: হাবাস
Next: ক্ষুব্ধ মনোজের প্রস্তাব রঞ্জি ট্রফি বন্ধ করার

সম্পর্কিত গল্প

GYANESH-KUMAR.jpg

জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে রাজীব কুমার ফিরহাদ হাকিম

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026

You may have missed

SENSEX.jpg

যুদ্ধের আবহে পুড়ছে শেয়ার বাজার, নিফটি নিম্নগামী, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সও

Online Desk মার্চ 9, 2026
GYANESH-KUMAR.jpg

জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে রাজীব কুমার ফিরহাদ হাকিম

Online Desk মার্চ 9, 2026
WhatsApp-Image-2026-03-09-at-12.19.38-PM.jpeg

চিরঘুমে টলিপাড়ার দাপুটে ভিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

Online Desk মার্চ 9, 2026
GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.