Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিল আর বেশিদিন আটকে রাখতে পারবেন না রাজ্যপাল, বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

বিল আর বেশিদিন আটকে রাখতে পারবেন না রাজ্যপাল, বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

Online Desk মে 27, 2025
20250527_163405.jpg

ওঙ্কার ডেস্ক : রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস একাধিকবার অভিযোগ করেছে যে তিনি বিধানসভায় পাশ হওয়া বিল সই না করে আটকে রেখেছেন। রাজ্যপাল যাতে আর এমন পরিস্থিতি তৈরি করতে না পারেন তার জন্য নয়া সংশোধনী প্রস্তাব আনতে চলেছে শাসকদল।

নয়া এই প্রস্তাব আনার ক্ষেত্রে সুপ্রিমকোর্টের একটি নির্দেশকে নিজেদের অস্ত্র করছে রাজ্য সরকার। গত এপ্রিল মাসে সর্বোচ্চ আদালত এক মামলায় তামিলনাড়ুর রাজ্যপালের উদ্দেশে বলেছিল কোনও রাজ্যের বিধানসভায় গৃহীত বিল রাজ্যপাল অনুমোদনের অপেক্ষায় অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারেন না।সুপ্রিম কোর্টের সেই পর্যবেক্ষণের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ বিষয়ে তৎপর হল।

প্রসঙ্গত, আগামী ৯ জুন থেকে শুরু বিধানসভার অধিবেশন। সূত্রের খবর, এই অধিবেশনেই নয়া সংবিধান সংশোধনী প্রস্তাব আনতে চলেছে শাসকদল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়েও বলা হয়েছে, বিধানসভায় গৃহীত বিল রাজ্যপাল অনুমোদনের অপেক্ষায় অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখতে পারেন না। এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে প্রস্তাব আনা হতে পারে।’ বিধানসভায় আনা ওই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। অনুমতি মিললে সংবিধান সংশোধন করা হবে সংশ্লিষ্ট প্রস্তাবটির জন্য।

Post Views: 110

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে জোড়া চিঠি চাকরিহারাদের, সমস্যা কি মিটবে ?
Next: রেলের উচ্ছেদের প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ তৃণমূলের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.