Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুলিশ সুপারের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ব্যবসায়ীকে গুলি করে খুন

পুলিশ সুপারের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ব্যবসায়ীকে গুলি করে খুন

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: পুলিশের সুপারের বাসভবনের ৫০০ মিটার দূরে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠল। শুক্রবার ঘটনাটি ঘটেছে দেরাদুনে। নিহত ব্যক্তির বয়স ৪৫ বছর বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রিপোর্ট অনুসারে, শুক্রবার সকাল ১০:১৫ নাগাদ গুলি চালনার ঘটনাটি ঘটে। ৪৫ বছর বয়সী ব্যবসায়ী বিক্রম শর্মাকে একটি সিনেমা হলের কাছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা গুলি করে খুন করে। বিক্রম শর্মা যখন একটি জিম থেকে বের হচ্ছিলেন সেই সময় হামলাকারীরা গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, আক্রমণকারীরা তিনটি গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেরাদুনের পুলিশ সুপার (শহর) প্রমোদ কুমার জানিয়েছেন, নিহত শর্মা পাথর ভাঙার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গুলি চালনার পর শহরজুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে। সেই সঙ্গে হামলাকারীদের খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করে চেকিং করা হচ্ছে। তদন্তকারীদের মতে, শর্মাকে সম্ভবত আগে থেকেই খুনের হুমকি দেওয়া হয়েছিল। কারণ তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে, আক্রমণকারীরা প্রতিরোধ করার জন্য শর্মাকে কোনও সুযোগ দেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আইজি গাড়োয়াল রাজীব স্বরূপ এবং এসএসপি অজয় সিং-সহ ঊর্ধ্বতন কর্তারা। পুলিশ সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখছে।

তদন্তকারীরা জানিয়েছেন, নিহতের বিরুদ্ধেও একাধিক মামলা ছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ৫০ টিরও বেশি মামলা রয়েছে। যার মধ্যে ২০ টিরও বেশি শুধু খুনের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শত্রুতার কারণে এই খুন হতে পারে।

Post Views: 187

Continue Reading

Previous: প্রকাশ্যে এলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিরিজের ফার্স্ট লুক, হইচই’এ আসছে ‘ঠাকুমার ঝুলি’
Next: বাংলাদেশের জাতীয় নির্বাচনে হারের পর কোন পরিস্থিতিতে কট্টরপন্থী জামাত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.