Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পোস্ট অফিসের দুরাবস্থা ! আন্দোলনের হুমকি নাকাল গ্রাহকদের

পোস্ট অফিসের দুরাবস্থা ! আন্দোলনের হুমকি নাকাল গ্রাহকদের

Online Desk সেপ্টেম্বর 17, 2025
Post.jpg

নিজস্ব প্রতিনিধি, রামনগর, পূর্ব মেদিনীপুর : এমআইএস-এর টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা। বিদেশ থেকে অনেকে টাকা পাঠালেও তা তোলা যাচ্ছে না। এ ছাড়াও রয়েছে নানান সমস্যা। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময়েই গ্রাহকদের ফিরতে হচ্ছিল খালি হাতে। কখনও আবার সকাল থেকেই ‘লিঙ্ক নেই’ বলে বোর্ড ঝুলিয়ে দেওয়া হত৷ এমন কি টাকা তোলার ফর্মও মিলত না। দীর্ঘদিন ধরেই এই নিয়ে অভিযোগ ছিল গ্রাহকদের। তারই প্রতিবাদে মঙ্গলবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল উপ-ডাকঘরে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রাহক। ঘটনাস্থলে আসে রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

পরে অবশ্য ডাক বিভাগের উর্ধতন কতৃপক্ষ এসে উন্নত পরিষেবার আশ্বাস দিলে বিকেলে বিক্ষোভ উঠে যায়। রামনগর-এগরা রাজ্য সড়কের পাশে দেপাল হাটে একটি বেসরকারি আবাসনের প্রথম তলায় রয়েছে এলাকার বহু পুরনো এই ডাকঘর। সেখানে গ্রাহক সংখ্যাও অনেক। গ্রাহকদের অভিযোগ, গত এপ্রিল মাস থেকে ডাকঘরের পরিষেবা কার্যত শিকেয় উঠেছে। অধিকাংশ দিনই ডাকঘর থেকে জানানো হয় কম্পিউটারে লিঙ্ক নেই। এমআইএস-এর টাকাও তুলতে পারছেন না গ্রাহকেরা। বিদেশ থেকে টাকা পাঠালেও তা তুলতে পারছেন না তাঁরা।

এমনই এক গ্রাহক তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি জানিয়েছেন, “প্রায় দিনই ডাকঘরে এসে লাইনে দাঁড়িয়ে থাকার পর শুনি, লিঙ্ক নেই। তাই সেদিন কাজ হবে না। কিন্তু রোজ এভাবে সময় নষ্ট করা কারও পক্ষে সম্ভব নয়৷ দীর্ঘদিন ধরে পরিষেবা মিলছে না। অথচ সমস্যার কথা বললেই পোস্টমাস্টার দুর্ব্যবহার করেন”।

ঘটনাস্থলে এসে দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি বলেন, “আমরা চাইছি গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা দেওয়া হোক। পোস্টমাস্টার দেরি করে অফিসে আসেন। আমরা বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানাবো।” যদিও এ প্রসঙ্গে স্থানীয় পোস্টমাস্টার কালিপদ বারিকের দাবি, “একটু সমস্যা হচ্ছে, তার জন্য গ্রাহকেরা এমন কেন করছেন জানি না। তবে এই সমস্যার কথা উর্ধ্বতন কতৃপক্ষকেও জানানো হয়েছে।” কিন্তু অবিলম্বে এই সমস্যার সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন গ্রাহকেরা।

Post Views: 85

Continue Reading

Previous: গুজরাতের ভাদনগর থেকে দিল্লির প্রধানমন্ত্রী ভবন ! বর্ণময় ও বিতর্কিত মোদী ৭৫
Next: ভারতে সঙ্কুচিত হচ্ছে মহিলাদের কাজের সুযোগ: রিপোর্ট

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.