Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিঘা- নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৪ !

দিঘা- নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৪ !

Online Desk মে 29, 2025
ghfh.png

পূর্ব মেদিনীপুর, প্রদীপ মাইতি : দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একই এলাকার পাঁচজনের। এছাড়াও আরো চারজন গুরুতর জখম অবস্থায় হাসপাতলে চিকিৎসাধীন । হাসপাতাল সুত্রে খবর ওই চারজনের অবস্থা আশঙ্কাজনক ।
উল্লেখ্য, দিল্লি থেকে ট্রেনে চেপে তমলুক স্টেশনে নেমে ওই যাত্রীরা একটি অটোয় চেপে কাঁথির দিকে আসছিলেন। পথে ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার ইরিঞ্চি ব্রিজের কাছে অটোটি দুর্ঘটনার কবলে পড়ে। সকলেই কাঁথি দু’নম্বর ব্লকের চালতি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয় সুত্র মারফত জানা গেছে, বুধবার গভীর রাতে দিল্লিগামী ট্রেনে করে তমলুক রেল স্টেশনে নামেন একদল যাত্রী । কাঁথি স্টেশনে আগে থেকেই ওই একদল যাত্রীদের জন্য একটি অটো অপেক্ষা করছিল।ওই যাত্রীর দল ট্রেন থেকে নামার পরেই অটোতে চেপে কাঁথির উদ্দেশ্যে রওনা দেয়। ভোরের দিকে অটোটা মারিফটা থানার ইরিঞ্চি ব্রিজের কাছে পৌঁছে বাম্পার পেরোনোর সময় একটি ট্রাক প্রচন্ড গতিতে অটোর পিছনে এসে ধাক্কা মারে। অটোটি ধাক্কা সামলাতে না পেরে উল্টে যায়। তখন উল্টো দিক থেকে আশা আর একটি ট্রাকের মুখে ধাক্কা খায়। তার জেরে অটোর ভিতরে থাকা যাত্রীরা দুমড়ে মুচড়ে অটোর ভিতরেই আটকে পড়েন।
এই ঘটনার খবর পেয়েই মারিশদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছানোর পরে অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এরপর অটোর ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ঘটনাস্থলেই অটোর চালক সহ পাঁচজনের মৃত্যু হয়। তার সঙ্গে গুরুতর যখন অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানা গিয়েছে। চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ইতিমধ্যেই ঘাতক প্রার্থীকে আটক করেছে মারিশদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শেখ মতি সহ পরিবারের অন্যান্য সদস্যরা দিল্লিতে কাজের সুত্রে থাকতো। দিল্লি থেকে বাড়ি ফেরার জন্য রওনা দেয় তারা। সেই কারণেই আগে থেকে অটো ভাড়া করে হুমেরা বেবি সহ পরিবারের দুজনও সদস্য তাদের আনতে তমলুকে রওনা দিয়েছিল। তমলুক থেকে অটো করে আটজন কাছের উদ্দেশ্যে রওনা দেয়। তারপরই ভয়াবহ দুর্ঘটনায় অটো উল্টে যায়। দুর্ঘটনার পর অটোচালকসহ নজরুলকে উদ্ধার করে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের গুলিস্থানেও একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। এই মর্মান্তিক দুর্ঘটনার পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সুত্রে জানা গেছে মৃত ব্যক্তিরা হল কাঁথি রঘুরামপুরে অটোচালক শেখ জাহাঙ্গীর আলী। বাকি চার জন কাঁথির চালতি গ্রামের শেখ মতি, তার মেয়ে মুনমুন খাতুন, ফাসানা বিবি, ও হুমেরা বিবি। মারিশদা থানার পুলিশ চালিয়েছে বুধবার পাঁচজন নিমৃত দেখো, ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Views: 185

Continue Reading

Previous: উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী। উদ্বোধন করলেন সিটি গ্যাস প্রকল্প।
Next: বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ , মানসিক অবসাদে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.