Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • প্রসাদ রাজনীতি

প্রসাদ রাজনীতি

Online Desk জুন 25, 2025
Prasad.jpg

বিপ্লব দাশ : এই শতকের একদম প্রথম দিকে, সেটা ২০০৬ সালের কথা, ভারতীয় রাজনীতিতে প্রসাদ নিয়ে সে কী তুলকালাম। জাতীয় রাজনীতিতে বিরোধীরা একযোগে তাকে ভারতীয় গণতন্ত্রের হত্যা বলে গলা চড়িয়েছিলেন। তবে তা কোনো দেবতার প্রসাদ ছিল না। তা ছিল রাষ্ট্রীয় জনতা দলের প্রসাদ। পুরো নাম রাজনীতি প্রসাদ। যিনি ছিলেন রাজ্য সভার সদস্য। সেবার সংসদে অধিবেশন চলাকালীন লোকপাল বিলের নথি ছিঁড়ে ওয়েলে ছুঁড়ে ফেলেছিলেন। ঘটনাটি ঘটেছিল তাঁর দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সামনেই। গোটা ঘটনাটাই সেবার লালুপ্রসাদ ভিজিটর গ্যালারি থেকে দেখেছিলেন। অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে নিশ্চয়ই বুঝেছিলেন, রাজনীতিকদের এবার ধোয়া-তুলসীপাতার দিন শেষ হয়ে আসছে।

সেই প্রসাদ এবার অন্যরূপে ফিরে এলো বাংলার রাজনীতিতে। দিঘার জগন্নাথদেবের প্রসাদের পালটা পুরীর জগন্নাথদেবের প্রসাদ নিয়ে রাজনীতি ময়দানে নামল বিজেপি। বিষয়টা লঘু ভাবে ভাবলে চলবে না। এর শিকড় প্রবেশ করে গেছে বহু গভীরে, পরিকল্পিত ভাবে। যার সূত্রপাত ২০১৯ সালে। বিজেপি তো দূরের কথা, কাকপক্ষীও টের পায়নি এর ভবিষ্যৎ কী হতে চলেছে।

ছ’ বছর পর যখন দিঘায় মাথা তুলে দাঁড়াল সুসজ্জিত জগন্নাথদেবের মন্দির এবং তাকে ঘিরে মানুষের মধ্যে যখন আবেগ ও আগ্রহ চূরান্ত আকার নিল ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিচক্ষণতার কাছে পিছু হটলো সনাতনীদের রাজনৈতিক দুর্বলতা। শুধু তাই নয়, এরপর যখন আধা সরকারি আধা দলীয় ব্যবস্থাপনার মধ্যে তা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল, তখন বিজেপির কাছে বিষয়টি কার্যত নাগালের বাইরে। হিন্দুজাগরণবাদীদের সেই দিশেহারা চেহার আরও স্পষ্ট হয়ে উঠল যখন তারা পুরীর জগন্নাথদেবের প্রসাদ বিতরণ কর্মসূচি নিল। বাংলার এক আঞ্চলিক ধর্মীয় ভাবাবেগ রাজ্যের রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াল। কিন্তু এটাও কি বিজেপির আরেক অজ্ঞতা নয় ? যে আবেগ একটা স্বত্ত্বাকে মান্যতা দেয়, সেই আবেগ দিয়ে তাকে অমান্য করা যায় না। বরং তা অনুকরণ হয়ে ওঠে। আর অনুকরণ কখনো যুদ্ধের অস্ত্র হতে পারে না। লড়াইয়ের জন্য লাগে স্বকীয়তা।

Post Views: 271

Continue Reading

Previous: ‘ওরা হালাল খেলে আমরা ঝাটকা খাবো’ শুভেন্দু
Next: রথযাত্রায় দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.