Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিঘা জগন্নাথ মন্দিরে স্থানীয়রা বাদ, হচ্ছে বহিরাগতদের নিয়োগ ! স্থানীয়দের তুমুল বিক্ষোভ

দিঘা জগন্নাথ মন্দিরে স্থানীয়রা বাদ, হচ্ছে বহিরাগতদের নিয়োগ ! স্থানীয়দের তুমুল বিক্ষোভ

Online Desk জুন 6, 2025
JAGANNATH-MANDIR-PROTEST.png

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর : দিঘার মন্দিরে স্থানীয়দের তুমুল বিক্ষোভ, বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদে স্থানীয়দের আন্দোলন ! বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দিঘার জগন্নাথ মন্দিরের। জগন্নাথ ধাম নাম নিয়ে বিতর্ক, নব নির্মিত সিঁড়িতে ফাটল, প্রতিমা তৈরির নিমকাঠ নিয়ে বিতর্কের পর এবার মন্দিরের কাজে বহিরাগতদের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হল দিঘার জগন্নাথ মন্দিরে।
স্থানীয়দের মন্দিরের কাজে নিয়োগ করতে হবে এই দাবী জানিয়ে মন্দিরের গেটে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয় দিঘা থানার পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে সমস্যা নিয়ে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এরপরেই এলাকাবাসীরা বিক্ষোভ তুলে নেয় বলে জানা গেছে।
সূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দিরের সুরক্ষার কাজের দেখভালের জন্য বেশ কিছু কর্মী নিয়োগ করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে স্থানীয় ছেলেরা এখানে কাজের সুযোগ পাচ্ছে না বলে প্রথম থেকেই দাবী জানিয়ে আসছিল এলাকাবাসীরা। এবার নতুন করে বিপুল পরিমানে বহিরাগতদের নিয়োগের খবর পেয়েই প্রতিবাদে ফেটে পড়েন এলাকাবাসীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, মন্দির তৈরির জন্য এলাকার বাসিন্দারা জায়গা দিয়েছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষ কাজ পাবেন। অথচ এখানে দেখছি বাইরে থেকে শতাধিক লোকেদের এখানে কাজে নিয়োগ করা হচ্ছে। আর স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন। এই অপমান কিছুতেই সহ্য করা হবে না বলে বিক্ষোভকারীদের দাবী। প্রয়োজনে মুখ্যমন্ত্রী বা জেলা শাসক এলাকাবাসীদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করুন। অন্যথায় এই অনাচার চলতে দেওয়া হবে না বলেই দাবী জানিয়েছেন তাঁরা
স্থানীয়দের দাবী দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ হলেও স্থানীয়রা আর্থিকভাবে সম্পূর্ণ বঞ্চিত। অথচ বহিরাগতদের এনে মন্দিরের কাজে নিয়োগ করা হচ্ছে। এর সুরাহা না হলে আরও বড়সড় আন্দোলনে নামবেন তাঁরা। স্থানীয়দের দাবী, ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। যদিও এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য জানা যায়নি।

Post Views: 282

Continue Reading

Previous: আরও একবার সৃজিত মুখার্জী’র ফ্রেমে ধরা দেবেন যীশু সেনগুপ্ত, কোন চরিত্রে ফিরবেন অভিনেতা?
Next: নুন খাওয়ার লোভে আই সি ডি এস কেন্দ্রে হাতি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.