Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভুয়ো সিবিআই সেজে ১১ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, প্রতারণার শীকার হয়ে আত্মহত্যা ব্যাঙ্গালোরের যুবকের

ভুয়ো সিবিআই সেজে ১১ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, প্রতারণার শীকার হয়ে আত্মহত্যা ব্যাঙ্গালোরের যুবকের

Online Desk জুলাই 16, 2025
kumar.png

ওঙ্কার ডেস্ক: ১৫ জুলাই কর্নাটকের কেলাগেরে গ্রামে একটি গাছ থেকে কুমার নামের একা বিদ্যুৎ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় মানুষ। মৃত ব্যাক্তি কুমার ব্যাঙ্গালোরের বিদ্যুৎ বিভাগের একজন চুক্তিভিত্তিক কর্মী। মঙ্গলবার ঐ ব্যক্তির দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোটও হাতে এসেছে পুলিশের। সেখান থেকে উঠে এসেছে এক ভুয়ো সিবিআই বিক্রম গোস্বামী-র নাম
পুলিশ সুত্রে খবর, বিক্রম গোস্বামী নামের ঐ ব্যাক্তি নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করেছিলেন কুমারের কাছে। তিনি কুমারকে ভয় দেখিয়ে বলেছিলেন কুমারের নামে নাকি গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে। আর তাতেই ভয়ে এই জালে আটকে পরেন কুমার । প্রথমে ১.৯৫ লক্ষ টাকা বিক্রমের একটি নিজস্ব অ্যাকাউন্টে পাঠায় কুমার। কিন্তু এরপরেই শুরু হয় ব্ল্যাকমেল। সুইসাইড নোটে লেখা আছে এরপর প্রায় বিভিন্ন ব্যাপারে ভয় দেখিয়ে টাকা হাতিয়েছিলেন বিক্রম নামে ঐ ভুয়ো সিবিআই। প্রায় ১১ লক্ষ টাকা নেওয়ার অভযোগ এনেছে কুমার। দীর্ঘদিন প্রতারণার চাপ সামলাতে না পেরে শেষে মৃত্যুর পথ বেছে নিয়েছেন কুমার, এমনটাই জান গিয়েছে তার লেখা চিঠিতে।
সুইসাইড নোটে বিক্রম গোস্বামীর পরিচয় ও একাধিক ফোন নম্বর লিখে রেখেছেন কুমার। সেই চিঠির ভিত্তিতেই বিক্রমের নামে এফ আই আর দায়ের করা হয়েছে চান্নাপাটনার এমডি ডোড্ডি থানায়। কেস রেজিস্টার হওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। সমস্ত মোবাইল নম্বর ও টাকার পরিমান খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনও প্রযন্ত কাওকে গ্রেফতার করেনি পুলিশ। কুমারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।

Post Views: 224

Continue Reading

Previous: ‘সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি বাঁচান’, ইউনুস সরকারকে বার্তা নয়াদিল্লির
Next: ফ্যান পার্ক থেকে খাবার স্টল কল্যাণী ডার্বিতে থাকছে অনেক সুবিধা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.