Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আনুষ্ঠানিক ভাবে ভারতে চালু হতে চলেছে ডিজিটাল মুদ্রা

আনুষ্ঠানিক ভাবে ভারতে চালু হতে চলেছে ডিজিটাল মুদ্রা

Online Desk অক্টোবর 7, 2025
piyush.jpg

ওঙ্কার ডেস্ক: আর্থিক লেনদেনে গতি ও স্বচ্ছতা আনতে আনুষ্ঠানিকভাবে ভারতে চালু হতে চলেছে ডিজিটাল মুদ্রা ব্যবস্থা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নিয়ন্ত্রণে থাকবে এই নতুন মুদ্রা ব্যবস্থা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি এমনটাই জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন,‘ডিজিটাল মুদ্রা ব্যবহারের ফলে কাগজের ব্যবহার কমবে। এর ফলে ব্যাঙ্কিং ব্যবস্থায়ও লেনদেন হবে আরও দ্রুত। শুধু তাই নয় লেনদেনে নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে পূর্ণ নজরদারিও সম্ভব হবে বলে জানান পীযূষ। তবে তিনি স্পষ্ট করেছেন এটি ক্রিপ্টোকারেন্সির মতো নয়, এই ডিজিটাল মুদ্রা রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত। ফলে এর উপর সম্পূর্ণ নিশ্চয়তা থাকবে।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ‘সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি’ বা সিবিসিডি চালু করেছে। দুই ধাপে এই ডিজিটাল মুদ্রা চালু করা হয়েছে। প্রথম ধাপে চালু করা হয় পাইকারি স্তরে ২০২২ সালের ১ নভেম্বর। এরপর ১ ডিসেম্বর থেকে খুচরো স্তরেও চালু করা হয়। আরবিআইয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের মার্চ মাসে ভারতে প্রচলিত ডিজিটাল মুদ্রার পরিমাণ ১,০১৬ কোটি টাকাতে দাঁড়িয়েছে। অন্য দিকে দেশে ক্রিপ্টো কারেন্সির যে ব্যবহার রয়েছে, সে বিষয়েও মুখ খুলেছেন পীযূষ। তিনি বলেন, ভারত সরকার ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে উৎসাহ দিচ্ছে না। এবং এটির উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।

Post Views: 100

Continue Reading

Previous: উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি সামাল দিতে এক বছর সময় লাগবে, বন্যা পরিস্থিতি দেখে জানালেন মুখ্যমন্ত্রী
Next: মুক্তিযুদ্ধের সময় ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ করেছিল পাক সেনা, রাষ্ট্রসঙ্ঘে ইসলামাবাদকে আক্রমণ ভারতের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.