Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ১, বেপাত্তা আরও ২ জন

নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ১, বেপাত্তা আরও ২ জন

Online Desk এপ্রিল 10, 2025
Rape-Kanksa.jpeg

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : রাজ্যে ঘটে ছলেছে একেরপর এক ধর্ষণ ও খুন। এরিমধ্যে গতমাসে কাঁকসায় এক নাবালিকা কে ধর্ষণের অভিযোগ ওঠে দুই জনের বিরুদ্ধে। অভিযোগ ছিল আরও দুই জনের বিরুদ্ধে। কাঁকসা থানায় মট ৩ জনের নামে গত মাসের ৩০ তারিখে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। জানা যায়, ৩ জনের নামে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও, তাদের মধ্যে দুই জন নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

গত ২ সপ্তাহের তদন্তের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এক অভিযুক্তকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। তারপর ধৃতকে দুর্গপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা গত মাসে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। তখন পরিবারের সদস্যরা জানতে পারে সে গর্ভবতী হয়ে পড়েছে। এর পরেই ওই নাবলিকাকে জিজ্ঞাসাবাদ করে ৩ জনের নাম জানতে পারে পুলিশ।

গত মাসের ৩০ তারিখে কাঁকসা থানায় অভিযোগ দায়ের হলেও দোষীরা গ্রেফতার না হওয়ায় গত সোমবার কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ এলাকাবাসীরা। ১০ তারিখের মধ্যে দোষীরা গ্রেফতার না হলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপির দেওয়া সময়সীমার মধ্যেই এদিন এক জনকে গ্রেফতার করল পুলিশ। তবে অভিযুক্ত বাকি ২ জন এখনও অধরা। পুলিশ জানিয়েছে বাকি দের শিগগির গ্রেফতার করা হবে, তাদের সন্ধান চলছে।

Post Views: 113

Continue Reading

Previous: রোগ নিরাময়ে ডাক্তার নয় ভরসা মা শিতলা ! জঙ্গলমহলে শীতলা পুজোর ৭৫ তম বর্ষপূর্তি
Next: এস এস সি-র দফতরের সামনে চাকরিহারাদের অনশন শুরু

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.