Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • ফের সংবাদের শিরোনামে ট্রলি ব্যাগ ,চার বছরের বাচ্চাকে অপহরণ করে ব্যাগে নিয়ে চম্পট টিউশান মাস্টারের

ফের সংবাদের শিরোনামে ট্রলি ব্যাগ ,চার বছরের বাচ্চাকে অপহরণ করে ব্যাগে নিয়ে চম্পট টিউশান মাস্টারের

Online Desk মার্চ 15, 2025
jjj

প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুর: চার বছরের এক শিশুকে অপহরণ করে একটি ট্রলি ব্যাগে ভরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল টিউশান মাস্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের শিমুলকুন্ডু গ্রামে। বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছেনা খবর ছড়িয়ে পড়া মাত্রই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তৎক্ষণাৎ বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে এবং সন্দেহভাজন টিউশান শিক্ষক সঞ্জয় পতি সহ পাঁচ জনকে গ্রেফতার করে।
সূত্র মারফত জানা গিয়েছে, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ার কাঁটাখালি এলাকার বাসিন্দা সঞ্জয় পতি পেশায় শিক্ষক। শিমূলকুন্ডু গ্রামে এক ব্যক্তির বাড়িতে নয় বছরের এক শিশুকে পড়াতে যেত সে । শুক্রবার দোলের দিন সকালেও পেশার তাগিদে ওই শিশুর বাবা ও মা খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। মনে করা হচ্ছে সেই সুযোগে খুব সকালে ওই বাড়ির দরজার চাবি খুলে চার বছরের শিশুটির মুখে কাপড় গুঁজে অপহরন করে ট্রলি ব্যাগে ভরে নিয়ে চলে যায়। অপহরণ করার সময় নয় বছরের মেয়েটির হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল বলে জানা যায়। তারপরেই নয় বছরের শিশুটি চিৎকার করে সবাইকে এই ঘটনার বিষয়ে জানালে চারিদিকে চাঞ্চল্য পড়ে যায়। এর জেরেই অভিযুক্তরা ভয়ে বাচ্চা সহ ট্রলি ব্যাগটি নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরিয়ার কাছে ফেলে পালিয়ে যায়।
পরবর্তিতে অভিযুক্ত শিক্ষককে পাকড়াও করে পুলিশ। অভিযুক্ত টিউশান শিক্ষক সঞ্জয় পতির দাবী, “আমি ওই বাচ্চার বাবাকে ১০ হাজার টাকা ধার দিয়েছিলাম। সেই টাকা কিছুতেই উদ্ধার হচ্ছিল না। তাই চাপ দিতেই এক বন্ধুর পরামর্শ মতো ওই শিশুর বাড়িতে গিয়ে তাকে ট্রলি ব্যাগে ভরে নিয়ে পালাই”। তাছাড়াও অভিযুক্ত জানায় ” আমাদের পরিকল্পনা ছিল বাচ্চাটিকে বাড়িতে আটকে রেখে টাকা আদায় করে নেব। এছাড়া আর কোনও উদ্দেশ্য আমাদের ছিল না।” নন্দীগ্রাম থানা সূত্রে জানানো হয়েছে, বাচ্চাকে অপহরণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে এই অপহরণ তা তদন্ত করে দেখা হচ্ছে।

Post Views: 92

Continue Reading

Previous: আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন, কোপ পড়তে পারে ৪১টি দেশের উপর
Next: বাঁকুড়ার দেওয়াল জুড়ে হিন্দুত্বের প্রচার বিজেপির, ভ্রু কুঁচকে উঁকি দিচ্ছে বামেরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.