Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • উৎসবের মধ্যেও মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে শহীদদের স্মরণ

উৎসবের মধ্যেও মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে শহীদদের স্মরণ

Online Desk মার্চ 14, 2025
mamata

ওঙ্কার ডেস্ক : দোল উৎসবের মধ্যেও শহীদদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলের মুখ্যমন্ত্রী লিখেছেন, ” কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষি জমি রক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি আমার গভীর সমবেদনা। আমাদের মা মাটি মানুষের সরকার এভাবেই আমাদের কৃষক বন্ধুদের পাশে থাকবে। ” তিনি আরো লিখেছেন ” আমাদের কৃষকরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেন। আমি তাদের পরিশ্রমকে কুর্নিশ জানাই তারাই আমাদের গর্ব। ” তিনি তার পোস্টে  গত ১৪ বছরে বাংলার কৃষকরা কতটা সুরক্ষিত ছিল সেটাও ফুটিয়ে তোলেন।
মুখ্যমন্ত্রীর দাবি, “আমাদের সীমিত ক্ষমতায় যতটা করা সম্ভব আমরা বাংলার চাষী ভাই-বোনেদের জন্য করার চেষ্টা করি। ‘কৃষকবন্ধু’ প্রকল্পে আর্থিক সহায়তা, কর্মরত কৃষকদের মৃত্যুতে মৃত্যুজনিত সহায়তা, শস্যবিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন, প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা, ফসলের অভাবি বিক্রি বন্ধ করতে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা, কৃষক পেনশন প্রদান, ১৮৬টি ‘কিষাণ মান্ডি’ চালু করা, বিনামূল্যে কৃষি যন্ত্র প্রদান সবকিছুই আমরা করেছি।” একই সঙ্গে মমতা মনে করান, “২০১৯ সাল থেকে আমাদের সরকার সম্পূর্ণ নিজের অর্থে বাংলা শস্যবিমা প্রকল্প চালু করেছে।”
২০০৭ সালে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমির রক্ষা আন্দোলন হয়েছিল। ঐদিন পুলিশের গুলিতে 14 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল বলে জানা গেছে। ২০২১ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রাম দিবস ও ভাগ হয়ে গেছে। নন্দীগ্রামে এখন বিজেপির তৃণমূল আলাদাভাবে এই দিবস পালন করে বলে জানা গেছে।

Post Views: 77

Continue Reading

Previous: বাংলায় গর্ব হারাল সাহিত্য একাডেমি
Next: ডাক্তারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.