Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • প্রেম এরে কয়, প্রেমিকার আবদারে ভ্রাম্যমাণ খাট বানিয়ে শ্রীঘরে প্রেমিক

প্রেম এরে কয়, প্রেমিকার আবদারে ভ্রাম্যমাণ খাট বানিয়ে শ্রীঘরে প্রেমিক

Online Desk এপ্রিল 4, 2025
FotoJet-8.jpg

তাপস ঘোষ, মুর্শিদাবাদ: এখানে যদি একটা বিছানা থাকতো, নদীর ধারে ঘুরতে গিয়ে এমনই আবদার করেছিল প্রেমিকা। প্রেমিকার আবদার বলে কথা। জেদ চেপে যায় প্রেমিকের মাথায়। একটা কিছু করতেই হবে, এই ভাবনা থেকে সে বানিয়ে ফেলল আস্ত একটা ভ্রাম্যমাণ খাট। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে নবাবের সেই ভ্রাম্যমাণ খাট। ঈদের দিন সকালে সেই ভ্রাম্যমান খাট প্রেমিকাকে উপহার দিতে বেরিয়ে পড়েছিলেন ডোমকলের বাসিন্দা নবাব শেখ।

প্রেমিকার আবদার মেটাতে রাতদিন এক করে তৈরি করেছিলেন চলমান খাটটি। রাস্তায় সেই গাড়ি বেরতেই ভিড় জমে যায় মানুষের। মারুতি ভ্যানকে কাজে লাগিয়ে তৈরি খাট এখন ডোমকলে শোরগোল ফেলেছে। আর তাতেই কাল হল নবাবের। প্রেমিকার কাছে খাট পৌছনোর আগেই পুলিশের কাছে আটক হল চলমান খাট। ডোমকল থানার পুলিশ আপাতত আইনি জটিলতা দেখিয়ে ভ্রাম্যমান খাটটি আটক করেছে। ইদের দিন রাণিনগর থানা এলাকায় ডোমকলের বাসিন্দা নবাব শেখকে রাস্তায় ঘুরতে দেখেছেন বহু মানুষ।

ইদের দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় সেই খাটের ভিডিও। যেখানে দেখা গেছে একটি ভ্রাম্যমান খাট রাস্তায় চলছে। খাটের সামনের দুদিকে রয়েছে দুটি লুকিং গ্লাস। সুসজ্জিত বিছানা। সেই গাড়িটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে, মুহূর্তেই তা নেটিজেনদের নজরে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য, আলোচনা শুরু হয়। বেশিরভাগ দর্শকই এর নিরাপত্তাহীনতা এবং আইনভঙ্গের কথা তুলে ধরেন।

অবশেষে, ডোমকল থানা সেই গাড়িটির খোঁজ চালান এবং বৃহস্পতিবার সকালের মধ্যে তা আটক করেছেন। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটি আইন অনুযায়ী চালানো হচ্ছিল না এবং এটি বিপজ্জনক। ‘সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরই আমরা এটি ট্র্যাক করি এবং গাড়িটি আটক করা হয়। হায় রে, প্রেমিকার আবদার রাখতে গিয়ে শেষ শাস্তির ফেরে পড়ল বেচারা প্রেমিক।

Post Views: 109

Continue Reading

Previous: আজব কায়দায় সোনার গয়না চুরি দিল্লির এমসে, গ্রেফতার এক মহিলা
Next: হাওড়ায় রাম নবমীর মিছিলে সবুজ সংকেত আদালতের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.