Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্যালাইন কাণ্ডে ডাক্তারদের সাসপেনশানের প্রতিবাদে মেদিনীপুর শহরে মিছিল করলেন বিরোধী দলনেতা

স্যালাইন কাণ্ডে ডাক্তারদের সাসপেনশানের প্রতিবাদে মেদিনীপুর শহরে মিছিল করলেন বিরোধী দলনেতা

Online Desk জানুয়ারি 21, 2025
WhatsApp-Image-2025-01-21-at-5.29.01-PM.jpeg

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজে বিষ স্যালাইন কাণ্ডে প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিআইডি। সিআইডির তদন্তকারী আধিকারিকেরা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তরে। সিআইডি রিপোর্টের উপর ভিত্তি করে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র, সিনিয়র, নার্স এবং সুপার সহ ১৩ জনকে সাসপেন্ড করেছে। আর এই সাসপেনশনকে অবৈধ বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জুনিয়র ডাক্তাররা।
মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসুতি মৃত্যু কান্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবিতে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইমতো মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয় মিছিল। শহরের পঞ্চুর চক, গোলকুয়া, বটতলাচক হয়ে রিং রোড পরিক্রমা করে এই মিছিল। মিছিলে জাতীয় পতাকা নিয়ে পা মেলান কয়েকশো মানুষ। শুভেন্দু অধিকারী বলেন, “ডাক্তাররা হলো জাতীয় সম্পদ, তাই মেদিনীপুর সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ নাগরিকগণ জাতীয় পতাকা হাতে ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পথে নেমে মিছিল করছে। তিনি আরো বলেন স্যালাইন কাণ্ডে মূল যারা অভিযুক্ত তারা হলেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিব। তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি যে প্রসুতি মারা গেছে তার পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি স্থায়ী চাকরি দিতে হবে।

Post Views: 92

Continue Reading

Previous: প্রথম টি-টোয়েন্টির একদিন আগেই দল ঘোষণা ইংল্যান্ডের
Next: ব্যারাকপুরের শপিং মলে ভয়াবহ আগুন,ভস্মীভূত একটি রেস্তোরাঁ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.