Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • শিলাবৃষ্টিতে ফসলের দফারফা দাঁতনে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রশাসন

শিলাবৃষ্টিতে ফসলের দফারফা দাঁতনে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রশাসন

Online Desk মার্চ 27, 2025
Shilabristi.jpg

প্রদীপ মাইতি, পশ্চিম মেদিনীপুর : মাত্র ১০ মিনিটের ঝড় আর শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ও ২ নং ব্লক এবং মোহনপুরের বিস্তীর্ণ এলাকা। ধান, তিল, বাদাম-সহ প্রচুর ফসলের ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। শুক্রবার বিকেলের শিলাবৃষ্টিতে বিঘার পর বিঘা বোরো ধান, বাদাম, তিল, পান নষ্ট হয়েছে দাঁতন ১, দাঁতন ২ ও মোহনপুর ব্লকে। ঋণ মুকুবের আর্জি জানিয়েছেন কৃষকরা।
প্রশাসন সূত্রে খবর, তিনটি ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবৃষ্টির ফলে বেশিরভাগ ধানের শিস ভেঙে গিয়েছে। ফলে আগড়া আর নাড়া ছাড়া আর কিছুই মিলবে কি না সন্দেহ। এছাড়াও, তিল ও বাদামেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বেশ কিছু জায়গায় গাছ পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙেছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও ঝড়ের দাপটে কাঁচা বাড়ির ও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বুধবার মহকুমাশাসক, ব্লক প্রশাসন, কৃষি দফতরের পাশাপাশি দাঁতনের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলিও এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত সোমবার ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে কেশিয়াড়ি, নারায়ণগড়, খড়্গপুর-১ ও সবং ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ঝড়বৃষ্টির পর ফের শুক্রবার সন্ধ্যায় ঝড়ের সঙ্গে প্রবল শিলাবৃষ্টি হয় মূলত দাঁতন ও মোহ‌নপুরে। দাঁতন ১নং ব্লকের চকইসমাইলপুর, আঙ্গুয়া, আনিকোলা; দাঁতন-২ ব্লকের জেনকাপুর এবং মোহনপুর ব্লকের মোহনপুর, সাউটিয়া গ্রাম পঞ্চায়েতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আঙ্গুয়া অঞ্চলের পলাশিয়া গ্রামের রাধাগোবিন্দ দাস জানান, ঋণ নিয়ে ৮ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। শিলাবৃষ্টিতে ধানের শিস ও গাছ ভেঙে গিয়েছে। ধান কাটার পর যেমন নাড়া থেকে যেত মাঠে, শিলাবৃষ্টির ফলে সেই অবস্থা হয়েছে। তিনি বলেন, ‘ঋণ নিয়ে চাষ করেছি, কী ভাবে পরিশোধ করব, কী খাব ভেবে কুলকিনারা পাচ্ছি না! সরকারের কাছে আবেদন, যেন ঋণটা অন্তত মকুব করা হয়। না হলে মরে যেতে হবে!’ জেনকাপুর অঞ্চলের বামনদা গ্রামের বাসিন্দা নগেন্দ্র প্রধান বলেন, ‘ছয় বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলাম। এখন জমিতে দেখছি, জলের ওপর জেগে রয়েছে শুধু নাড়া। সব শেষ! মিনি ডিপটিউব‌ওয়েলের ঘরটিও ভেঙ্গে গিয়েছে।’
দাঁতন ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘শনিবার সকাল থেকেই আমি গ্রামে গ্রামে ও মাঠে মাঠে ঘুরেছি। এমন ভয়ঙ্কর ক্ষতি আগে দেখিনি। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। চাষিরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী ফিরলে বিষয়টি জানানো হবে।’ দাঁতন ২ ব্লকের বিডিও অভিরুপ ভট্টাচার্য বলেন, ‘শুক্রবার রাত থেকেই এলাকায় এলাকায় ঘুরছি। ঝড়ের থেকে শিলাবৃষ্টিতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপল ও প্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।’ প্রশাসনের তরফে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেন বিডিও।

Post Views: 120

Continue Reading

Previous: চেনা ছকের বাইরে নারী বেশে আরিয়ান ভৌমিক! নেপথ্যে কারণ কী?
Next: বুকে ছিটকে আসে ইলেকট্রনিক সিগারেট! সোনু নিগমের কনসার্ট ঘিরে শোরগোল

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.