Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে, পুকুর ভরাট করে হচ্ছে বাড়ি

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে, পুকুর ভরাট করে হচ্ছে বাড়ি

Online Desk জুন 13, 2025
PUKUR-VORAT.png

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ চব্বিশ পরগণা : নিউটাউনের পর এবার ভাঙ্গড়ে সরকারি জায়গা দখল ও পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। পুকুর ভরাট করে বহুতল নির্মাণ রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও হুঁশ ফেরেনি নিউটাউন লাগোয়া ভাঙড় -২ ব্লকের, ব্যা ওতা-২ গ্রাম পঞ্চায়েতের। একের পর এক পুকুর ভরাটের অভিযোগ উঠছে সেখানে। চলতি সপ্তাহে ব্যাছওতা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কুলবেড়িয়া এলাকায় পর পর দু’টি পুকুর ভরাটের অভিযোগ নিয়ে শোরগোল পড়েছে।
ভাঙ্গড়ে সরকারি জায়গা দখল ও পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের কড়া নজরদারী যদি থাকে তবে কীভাবে সম্ভব বেআইনি নির্মাণ উঠছে প্রশ্ন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যা ওতা -২ অঞ্চলের কুলবেড়িয়া মৌজায়, জে এল নাম্বার -৭ এ প্রায় দেড় থেকে দুই বিঘা পুকুর যা ব্রিটিশ আমল থেকে আছে, সেই পুকুর বেআইনি ভাবে ভরাট করে দিচ্ছেন স্থানীয় এক ব্যাবক্তি। তার এই অবৈধ কাজের প্রতিবাদ করে একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রতিবেশীরা। কিন্তু কে শোনে কার কথা এলাকায় প্রভাব খাটিয়ে রমরমিয়ে চলছে সুবিশাল পুকুর ভরাটের কাজ।
কুলবেড়িয়ার পাশাপাশি ভোজেরহাট খাল পাড়ে সেচ দপ্তরের জায়গা দখল করে গড়ে উঠছে দোকান-ঘর। যেখানে মুখ্য মন্ত্রী বারংবার সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ রুখতে পুলিশ প্রশাসন কে সক্রিয় হতে বলেছেন তার পরেও অবাধে চলছে এই অবৈধ নির্মাণ। অন্যদিকে ঘটোপুকুর ও চাঁদপুর এলাকায় পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা শর্তেও একের পর এক পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ বিরোধীদের দাবি, শাসক দলের নেতা এবং পুলিশ প্রশাসনের যোগসাজশে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে।
অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি বলেন আমরা বরাবরই এই সমস্ত অবৈধ কাজের বিরোধী। যারা এই বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো সমস্ত রকমের ব্যবস্থা নিতে।

Post Views: 199

Continue Reading

Previous: বিধানসভায় স্পীকারের মুখোমুখি চাকরিহারা, জানালেন তাঁদের দাবি
Next: বিএসএফ-এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ , ডেপুটেশন দিনহাটায়

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.