Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিশেষ খবর
  • গয়েশপুরে খেলার মাঠে উত্তেজনা, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ

গয়েশপুরে খেলার মাঠে উত্তেজনা, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ

Online Desk এপ্রিল 10, 2025
Nadia-Playground-Clash.jpg

সুরজিৎ দাস, নদিয়া : ফুটবল খেলার মাঠে উত্তেজনা ছড়াল নদিয়া জেলার গয়েশপুরে। খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। অভিযোগ উঠেছে, খেলার আগে মাঠ থেকে খেলোয়াড়দের বের করে দিতে চাওয়ায় শুরু হয় বচসা, যা গড়ায় হাতাহাতিতে। মারধরের অভিযোগে তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষের নাম উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে গয়েশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে, দেশবন্ধু সংগঠনের মাঠে। পাশের ওয়ার্ড থেকে আসা খেলোয়াড়রা ফুটবল খেলতে এসেছিলেন। খেলা শুরু হওয়ার আগেই কাউন্সিলর নন্দ ঘোষ মাঠে এসে খেলোয়াড়দের চলে যেতে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাকবিতণ্ডার মধ্যে এক খেলোয়াড়ের সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়েন কাউন্সিলর। এরপর সেই খেলোয়াড়কে মারধর করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই খেলোয়াড়কে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর নন্দ ঘোষ। তাঁর দাবি, “খেলার আগে কিছু কথা কাটাকাটি হয়েছিল, তাতে ধস্তাধস্তি হয়েছে। আমার আঙুলের আংটি লেগে ওর কপালে সামান্য কাটাছেঁড়া হয়েছে। আমি নিজেই ওকে হাসপাতালে নিয়ে গেছি। এমনকি আমিও চোট পেয়েছি। সবকিছু মিটে যাওয়ার পর কিছু মানুষ এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খেলার মাঠে এই ধরনের রাজনৈতিক প্রভাব ও হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু এলাকাবাসী। স্থানীয় প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Continue Reading

Previous: ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব , ধারালো অস্ত্রের কোপ, প্রকাশ্যে হাতাহাতি
Next: বিমান অবতরণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পাইলটের

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-8.webp

অন্ধবিশ্বাসের জের, তান্ত্রিকের প্ররোচনায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.