Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুন্দরবনে ফের পর্যটকদের সামনে রয়েল বেঙ্গল টাইগার

সুন্দরবনে ফের পর্যটকদের সামনে রয়েল বেঙ্গল টাইগার

Online Desk মার্চ 31, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: সুন্দরবনে রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী হলেন পর্যটকেরা। ২৪ পরগনার গোসাবা এলাকার অন্তর্গত সুন্দরবন আবারও পর্যটকদের সামনে বিশাল রয়েল বেঙ্গল টাইগার। সোমবার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ থেকে আসা মোট ১৬ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে বেরিয়েছিলেন। ‘এমবি প্রিয়াংশু’ নামের একটি লঞ্চে করে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করেন। সেখানেই আচমকা দেখা মেলে এই রয়েল বেঙ্গল টাইগারের।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকার অন্তর্গত সুন্দরবন আবারও পর্যটকদের সামনে তুলে ধরল এক রহস্যময় সৌন্দর্য। সুন্দরবনের পিরখালি ছয় নম্বর জঙ্গলে দেখা মিলল এক বিশাল রয়েল বেঙ্গল টাইগারের। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই বেশ আনন্দিত পর্যটকেরা। সোমবার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ থেকে আসা মোট ১৬ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে বেরিয়েছিলেন। ‘এমবি প্রিয়াংশু’ নামের একটি লঞ্চে করে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করেন। ভ্রমণের মাঝেই হঠাৎ করে আরও রোমাঞ্চকর হয়ে ওঠে, আচমকাই দেখা মেলে একটি রয়েল বেঙ্গল টাইগারের। এই বিষয়ে লঞ্চের মালিক প্রসেনজিৎ মন্ডল জানান, প্রায় ১৬ জন পর্যটক ছিলেন। সকলেই বেশ খুশি বাঘ দেখতে পেয়ে। সুন্দরবনে বাঘ দেখা যাওয়ায় ও পর্যটকের ভিড় সমান পরিমাণ থাকায় তিনি নিজেও বেশ খুশি।
পর্যটকদের মধ্যে তখন বেশ উত্তেজনা। অনেকেই প্রথমবার বাঘ দেখলেন, আবার কেউ কেউ আগেও দেখলেও এমন কাছ থেকে দেখার অভিজ্ঞতা প্রথম। মুহূর্তের মধ্যে মোবাইল ও ক্যামেরা বের করে সেই দৃশ্য বন্দি করতে শুরু করেন পর্যটকেরা। এই বিষয়ে লঞ্চের উপস্থিত গাইড নির্মল মণ্ডল জানান লঞ্চে থাকা সকল পর্যটকেরা বেশ কাছ থেকেই বাঘ দেখতে পেয়েছেন। সব সময় বাঘের দেখা মেলে না, তাই কাছ থেকে বাঘ দেখতে পেয়ে বেশ খুশি ভ্রমণকারীরা।
সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেখানে বসবাস করে বিরল প্রজাতির বহু প্রাণী। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং ভয়ংকর প্রাণী হল রয়েল বেঙ্গল টাইগার। এই বাঘের দেখা পাওয়া যেমন রোমাঞ্চকর, তেমনই কিছুটা ঝুঁকিপূর্ণও। তাই বনদপ্তরের নিয়ম মেনেই চলছে এই কাজ।

Post Views: 111

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর সভার আগে নিরাপত্তার চাদরে মোড়া বীরভূম
Next: ভোটার আগেই ভোট ‘জালিয়াতির’ অভিযোগ ! নির্বাচন কমিশনকে জানিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া অভিষেক ব্যানার্জীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.