Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে চা বাগান শ্রমিক বিক্ষোভ

বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে চা বাগান শ্রমিক বিক্ষোভ

Online Desk মে 5, 2025
Tea-Siliguri.jpg

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : চা বাগান শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দাবিকে কেন্দ্র করে শিলিগুড়িতে বিক্ষোভে সরব হল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সোমবার শিলিগুড়ি জংশনের পাশে রিজিওনাল পিএফ অফিসের সামনে বাগান শ্রমিকদের নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ জেলার অন্যান্য শ্রমিক নেতৃত্বরা। রিজিওনাল পিএফ অফিসের আধিকারিককে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিক্ষোভ মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান মন্ত্রী মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তাঁরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতা ও অব্যবস্থার জেরেই বছরের পর বছর ধরে চা বাগান শ্রমিকদের পিএফ বকেয়া রয়েছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইএনটিটিইউসি নেতৃত্ব।

Post Views: 125

Continue Reading

Previous: শিলিগুড়ির পাকিস্তান মোড় হল “ভারত মাতা” মোড়, অনুমতি ছাড়া নাম বদল নিয়ে অসন্তোষ
Next: মাধ্যমিক কৃতি ছাত্রীকে সংবর্ধনা বাগানের, টুটু বসুর উত্তর যথাসময়ে দেবেন দেবাশিস

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.