Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর সফরের আগেই বহরমপুরে চলল গুলি, আহত তিন তৃণমূল নেতা

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বহরমপুরে চলল গুলি, আহত তিন তৃণমূল নেতা

Online Desk মে 5, 2025
WhatsApp-Image-2025-05-05-at-17.53.41.jpeg

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর : সোমবার থেকে দুদিনের মউর্শিদাবাদ সফরে জেলায় থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই খোদ বহরমপুরে চলল এলোপাথাড়ি গুলি। বেধড়ক মারধর করা হল তৃণমূল নেতাদের। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলিও চালানো হয় বলে অভিযোগ। মূলত গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা মনে করছেন স্থানীয়রা।

রবিবার রাতে বহরমপুরের মধুপুর এলাকার একটি ক্লাবে শুরু হয় বচসা। স্থানীয় তিন তৃণমূল নেতাদের ঘিরে ফেলে দুষ্কৃতিরা। তারপরই বচসায় জড়িয়ে পড়ে তারা। বচসার মাত্রা বেড়ে যাওয়ার পরই চেয়ার, পিস্তলে বাট ও লাঠি দিয়ে বেডধড়ক মারধর করা হয় ওই তিন তৃণমূল নেতাদের। অভিযোগ তারপরই শূন্যে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। এই ঘটনায় গুরুতর জখম হয় তৃণমূল নেচা মিঠু জৈন, দেবজ্যোতি রায়-সহ তিনজন। চিকিৎসার জন্য তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুখ্যমন্ত্রীর বহরমপুরে যাওয়ার আগেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতিদের তাণ্ডবের ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে বহরমপুর থানায়। যদিও এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতিরা এখনও পলাতক।
জখম তৃণমূল নেতা মিঠু জৈন বলেন, ‘হঠাৎ করে দেখলাম কিছু ছেলে, আমি চিনি প্রায় সবাইকে। ওরা হঠাৎ করে এসে গুলি চালায়। কোথা থেকে পাচ্ছে আর্মস জানি না। আমি নিজে তৃণমূল করি। রাজনীতির খেলা নেই এখানে তাই। গুলির খোলগুলো থানায় জমা দিয়েছি। কী কারণে এমন করল, বুঝতে পারছি না। যেখানে মুখ্যমন্ত্রী এই শহরে আসবেন, দল ওঁদের নেতৃত্ব দিয়েছে, ওরা এসব করছেন। সুমন চৌধুরি, ১৬ নং ওয়ার্ডের যুব সভাপতি। এরা তৃণমূলটাকে শেষ করে দিল। আমি সক্রিয় কর্মী। আমি তৃণমূল করি, ওরাও করে। কিন্তু এমন তৃণমূল কখনও করিনি। আমরা তিনজন গুরুতর জখম। মাথায় পিস্তলের বাট দিয়ে মেরেছে। চার জায়গায় ফেটেছে আমার। নার্সিংহোমে যেতে হবে। এছাড়াও জখম দেবজ্যোতি রায়ের বলেন, দুষ্কৃতীরা নিজেদের মধ্যে ঝামেলা করছিল, মিঠুদা বললেন এখানে করিস না। চলে গেল, আধ ঘণ্টা পর এসে মারধর করল। চেয়ার দিয়ে মারল। চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলেছে। ভাঙচুর করল সব।
যদিও ওই তিন তৃণমূল নেতাদের ওপর দুষ্কৃতিদের হামলার ঘটনায় সমস্ত অভিযোগ অস্বিকার করে তৃনমূলের আরেক গোষ্ঠীর নেতা। তিনি বলেন, মিঠু জৈন লেঠেল বাহিনী নিয়ে চড়াও হয়েছিল। আগে তৃণমূলের পদে ছিলেন এখন সমাজ বিরোধী। ওই ক্লাবে বিভিন্ন অসামাজিক কাজ চলে। দোষীরা যেন শাস্তি পায়। যদিও এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 110

Continue Reading

Previous: কন্নড় বিতর্কের জল গড়াল আরও! ৭ দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নোটিস সোনু নিগমকে
Next: ভারত সফরের আগে ইরানের বিদেশমন্ত্রী পাকিস্তানে, শান্তির বার্তা দুই দেশকেই

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.