Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মানবাধিকারকে রাজনৈতিক অস্ত্র করবেন না, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সরব ভারত

মানবাধিকারকে রাজনৈতিক অস্ত্র করবেন না, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সরব ভারত

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-20.webp

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সরব হল ভারত। ভারতের প্রতিনিধি তথা বিদেশ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বরখা তাম্রাকর স্পষ্ট জানালেন, মানবাধিকারের প্রসঙ্গ তুলে কোনও দেশের উপর রাজনৈতিক চাপ তৈরি বা বেছে বেছে নির্দিষ্ট দেশকে নিশানা করা উচিত নয়।

বুধবার ৮১তম সাধারণ সভার থার্ড কমিটির অধিবেশনে বরখা বলেন, মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে নেতিবাচকভাবে তুলে ধরার যে কোনও চেষ্টার কড়া বিরোধিতা করে ভারত।

তাঁর এই বক্তব্য রাষ্ট্রপুঞ্জের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার বিষয়ক বিশেষ দূত জিনা রোমেরোর গত সপ্তাহে পেশ করা রিপোর্টের প্রেক্ষিতে। ওই রিপোর্টে দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে তরুণ প্রজন্মের সাম্প্রতিক আন্দোলনে সরকারি দমনপীড়নের অভিযোগ তোলা হয়। দাবি করা হয়, লিঙ্গ সমতা, ন্যায়বিচারের মতো বিষয়ে যুবসমাজ প্রতিবাদ করলে রাষ্ট্রীয় বা সামাজিক স্তরে প্রতিহিংসা ও দমনপীড়নের মুখে পড়ে। এমনকি, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নাম উল্লেখ করে অভীজিত দিপকেদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার হরণের অভিযোগও আনা হয়।

রিপোর্টটি আগেই খারিজ করেছিলেন ভারতের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ। তাঁর বক্তব্য ছিল, সম্পূর্ণ ভিত্তিহীন, বেনামি এবং যাচাই না করা চিঠির উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি হয়েছে, যা রাষ্ট্রপুঞ্জের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে। তিনি মনে করিয়ে দেন, সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দিয়েছে। শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম স্বাধীনভাবে আন্দোলন করতে পারে এবং সরকার গঠনমূলক আলোচনার মাধ্যমে সম্প্রতি সর্বভারতীয় পরীক্ষা আইনে সংশোধন এনেছে, নীতি নির্ধারণে তরুণদের মতামতকেও গুরুত্ব দিচ্ছে।

বুধবার বরখা আরও বলেন, ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ, শক্তিশালী বিচার ব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম এবং মানবাধিকার কমিশন দেশের নাগরিকদের সব ধরনের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করে। ভারত আন্তর্জাতিক মানবাধিকার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে প্রস্তুত, তবে সেই সহযোগিতা হতে হবে পারস্পরিক বিশ্বাস, স্বচ্ছতা এবং প্রতিটি দেশের সংস্কৃতি ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে সম্মান জানিয়ে, কোনও দুমুখো নীতি বা পক্ষপাতের আড়ালে নয়।

Continue Reading

Previous: ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচক থাকলে লাভ ভারতের! দিল্লিতে এসে বার্তা রুবিয়োর
Next: মানবাধিকারকে রাজনৈতিক অস্ত্র করবেন না, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সরব ভারত

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.