Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সারেমেয়কে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, দায়ের অভিযোগ

সারেমেয়কে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, দায়ের অভিযোগ

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
NEIGHBOUR-POISONED-DOGGY-PORTAL.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বিষ খাইয়ে পথের সারমেয়কে হত্যা করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পদক্ষেপ নেয় পুলিশ। মৃত সারমেয়র দেহ ময়নাতদন্ত হয় ব্লক পশু চিকিৎসালয়ে।
ঘটনাটি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাজদিয়া এলাকার ঘটনা। সূত্রের খবর, এদিন পথ কুকুরটির মৃত্যু হওয়ার পর সন্দেহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। বুবাই প্রামানিক নামে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন কৃষ্ণগঞ্জ থানায়, এরপরেই নড়ে চড়ে বসে পুলিশ। পথ কুকুরের কি কারণে মৃত্যু তা জানতে ময়নাতদন্তে পাঠানো হয়। সেই মোতাবেক বুধবার নদিয়ার কৃষ্ণগঞ্জ পশু চিকিৎসালয়ে হয় ময়নাতদন্ত। পশু চিকিৎসকদের মতে বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে কুকুরটির।
ময়নাতদন্তে রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যে মৃত প্রাণীটির শরীরের বেশ কিছু অংশ পাঠানো হয়েছে কলকাতার ফরেনসিক দফতরে। জানা যায় কুকুরটিকে হত্যা করার পেছনে মূল অভিযুক্তর নাম নিলয় দাস, কৃষ্ণগঞ্জ থানায় তার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পথের সারমেয়কে নৃশংসভাবে হত্যার ঘটনায় এর আগেও কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন, এখন দেখার এই ঘটনায় কী পদক্ষেপ নেয় পুলিশ। যদিও এই নৃশংসতা নিয়ে প্রশ্ন তুলছেন পশুপ্রেমী থেকে শুরু করে পরিবেশকর্মীরা। তাঁদের দাবি পুলিশ সঠিক তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কারণ জীব হত্যা মহা পাপের পরিচয়, যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা নেই তাদের সমাজে কোন ঠাঁই নেই।

Post Views: 194

Continue Reading

Previous: ভারতীয় বিমান বাহিনীর প্রদর্শনী দেখতে শনিবার অসমে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সেতু
Next: কলেজের ভিতরেই অধ্যক্ষের ছেলের বিয়ের আসর; বিক্ষোভ ছাত্রদের

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.