Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চরম দুর্দশায় বিশ্বের শেয়ার বাজার এহেন পরিস্থিতিতে খুশমেজাজে ট্রাম্প

চরম দুর্দশায় বিশ্বের শেয়ার বাজার এহেন পরিস্থিতিতে খুশমেজাজে ট্রাম্প

Online Desk এপ্রিল 7, 2025
WhatsApp-Image-2025-04-07-at-14.29.22_1ee1f26f.jpg

ওঙ্কার ডেস্ক : ২ এপ্রিল বিভিন্ন দেশের পন্যের উপর অতিরিক্ত হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানা যাচ্ছে। নয়া এই শুল্কনীতি শোনা মাত্রই মাথায় হাত পড়েছে সমগ্র ব্যবসায়ি সমাজের। বিশ্বজুড়ে শেয়ার মার্কেটের হাল বেহাল তার উপর ট্রাম্পের এই ঘোষণা যেন চিন্তার মুকুটে নয়া পালক। একদিকে যেমন ধুকছে শেয়ার বাজার অন্যদিনে আমেরিকার প্রেসিডেন্ট রয়েছেন খুশ মেজাজে। শেয়ার বাজারের বেসামাল দশার দায় কিছুতেই নিতে চাইছেন না নিজের ঘারে।
রবিবার নয়া শুল্কনীতি বিষয়ে ট্রাম্প জানান- “শেয়ার বাজারের কী হবে, আমি সেটা বলতে পারব না। কিন্তু আমাদের দেশ অনেক বেশি শক্তিশালী।’’ তাছাড়াও তিনি বলেন, “শেয়ার বাজারকে আমি নিয়ন্ত্রণ করছি না এবং করতেও চাইছিনা। আমি চাই না কোনও বাজারে ধস নামুক বা কোনও প্রকার ক্ষতি হোক। যা ওষুধ দেওয়ার প্রয়োজন ছিল আমি সেটাই দিয়েছি। তা কাজও করছে”।
মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গ্যান জানিয়েছে, “২০২৫ সালেই খারাপ সময়ের মুখোমুখি হতে চলেছে আমেরিকান অর্থনীতি। গোটা বিশ্ব ৬০ শতাংশ পর্যন্ত লোকসানের সম্মুখিন হতে চলেছে। চিন বদলার সুরে পাল্টা শুল্ক আরোপের কথা ইতিমধ্যেই ঘোষনা করেছে পাশাপাশি কমিয়ে দিয়েছে রফতানি”। চিন ও আমেরিকার তৎকালীন পরিস্থিতিতে আমেরিকা জানিয়েছে, আমদানি রফতানির বিষয়টি ঠিক না করা হলে চিনের সঙ্গে আমেরিকা কোনও প্রকারের সমঝোতা করবে না। মার্কিন সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতের পাশাপাশি অন্যান্য দেশ গুলি শুল্ক কমানোর জন্য দর কষাকষি শুরু করে দিয়েছে।

Post Views: 136

Continue Reading

Previous: মণিপুরে ফের নাবালিকা নিগ্রহের অভিযোগ, অভিযুক্ত কিশোর আটক
Next: কারো চাকরি যাবে না, দু’ মাসের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে, জানালেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.