Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পকে খুনের জন্য অর্থ চাই, তাই বাবা-মাকে খুন ! গ্রেফতার মার্কিন কিশোর

ট্রাম্পকে খুনের জন্য অর্থ চাই, তাই বাবা-মাকে খুন ! গ্রেফতার মার্কিন কিশোর

Online Desk এপ্রিল 14, 2025
Nikita Kashyap

ওঙ্কার ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা এবং আমেরিকার সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। জানা গেছে, উদ্দেশ্য সাধনের জন্য নিজের বাবা মাকেও খুন করেছে ওই কিশোর।

ট্রাম্পকে হত্যার জন্য অর্থ সংগ্রহ করার চেষ্টা করছিল ওই কিশোর। বয়স ১৭ বছর, নাম নিকিতা কাশ্যপ। গত মাসেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। মার্কিন পুলিশের সেই গ্রেফতারের কাহিনি সম্প্রতি সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্পকে হত্যা করতে এবং তাঁর সরকার ফেলতে অর্থ জোগাড় করতেই ওই খুনগুলি করেছে কাশ্যপ।

গত মাসে কানসাস প্রদেশ থেকে গ্রেফতার করা হয় তাকে। বর্তমানে উইসকনসিন প্রদেশের একটি জেলে রাখা হয়েছে ওই কিশোরকে। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার উইসকনসিন প্রদেশে নিজেদের বাড়িতে খুন হন ডোনাল্ড মেয়ার এবং তাঁর স্ত্রী তাতিয়ানা কাশ্যপ। মেয়ার ছিলেন নিকিতার সৎবাবা। অভিযোগ, নিকিতাই তাঁদের গুলি করে হত্যা করে। তার পরে বেশ কিছু দিন পচন ধরা দেহগুলি বাড়িতেই লুকিয়ে রাখে সে। শেষে নগদ ১৪ হাজার ডলার, পাসপোর্ট এবং বাড়ির পোষ্য সারমেয়কে নিয়ে পালিয়ে যায় সে।

মার্কিন প্রশাসনের ধারনা, ড্রোন এবং বিস্ফোরক কেনার পরিকল্পনা করছিল ওই কিশোর। নিজের পরিকল্পনার কথা আরও বেশ কয়েক জনকে জানিয়েছিল নিকিতা। মার্কিন তদন্তকারীদের দাবি, এক রুশভাষীকেও নিজের ষড়যন্ত্রের কথা জানায় সে। তিন পাতার একটি ইস্তাহারও তদন্তকারীদের হাতে এসেছে। সেখানে অ্যাডল্‌ফ হিটলারের প্রশংসা করা হয়েছে। ওই ইস্তাহারটিও নিকিতাই লিখেছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। মার্কিন আদালতে জমা দেওয়া নথিতে ‘টিকটক’ এবং ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে কথাবার্তার কিছু অংশও জমা দেওয়া হয়েছে। দু’জনকে হত্যা, মৃতদেহ লুকিয়ে রাখা, পরিচয় ভাঁড়ানো, চুরি এবং মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে মার্কিন পুলিশ।

Post Views: 108

Continue Reading

Previous: ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি প্রসঙ্গে ম্যাকঁকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর, ‘বাস্তববিচ্ছিন্ন বিভ্রম’ বলে কটাক্ষ
Next: ওয়াকফের প্রতিবাদে এবার অশান্তি ভাঙড়ে ! গাড়ি ভাঙচুর, পুড়ে ছাই পুলিশের ৫টি বাইক

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.