Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কুখ্যাত ধর্ষক এপস্টিনের সঙ্গে ডেমোক্র্যাটদের যোগ ফাঁস করা হবে: ট্রাম্প

কুখ্যাত ধর্ষক এপস্টিনের সঙ্গে ডেমোক্র্যাটদের যোগ ফাঁস করা হবে: ট্রাম্প

Online Desk নভেম্বর 20, 2025
trump-ii.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন মুলুকে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন একাধিক বার সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে। এবার ঘুরিয়ে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এপস্টিন সংক্রান্ত ফাইলে সই করে তিনি দাবি করেন, এ বার ডেমোক্র্যাটদের সঙ্গে ওই যৌন অপরাধীর যোগাযোগ ফাঁস করে দেওয়া হবে!

উল্লেখ্য, এপস্টিন সংক্রান্ত ফাইলে সই করার জন্য ঘরে-বাইরে চাপের মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও চাপের মুখে পড়েও গত কয়েক মাস ধরে মার্কিন এপস্টিন সংক্রান্ত বিলটি পাশ করানোর ক্ষেত্রে অনীহা দেখাচ্ছিলেন তিনি। পরে মত বদল করে বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। মূলত এপস্টিন যাঁদেরকে যৌন হেনস্থা বা ধর্ষণ করেছিলেন তাঁরা চাপ দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্টকে। অবশেষে বুধবার বিলে স্বাক্ষর করেন ট্রাম্প, এর পর সমাজ মাধ্যমে লেখেন, ‘ডেমোক্র্যাটদের সঙ্গে জেফ্রি এপস্টিনের যোগাযোগের বিষয়টি শীঘ্রই ফাঁস হয়ে যাবে। কারণ আমি এপস্টিন ফাইল প্রকাশ করতে বিলে সই করলাম।’

উল্লেখ্য, জেফ্রি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের একাধিক ছবি রয়েছে। দুজনের মধ্যে ভাল সম্পর্ক ছিল বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এপস্টিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব একদা থাকলেও তিনি যে অপরাধ মূলক কর্মকাণ্ড করেছেন তাঁর সঙ্গে কোনও যোগ নেই ট্রাম্পের। এপস্টিন সংক্রান্ত তদন্তের নথি প্রকাশ্যে আসার পর জানা যায়, সেখানে বেশ কিছু জায়গায় ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয়েছে। সূত্রের দাবি, এপস্টিন সেখানে নিজেই বলেছেন, ‘আমি জানি ডোনাল্ড কতটা নোংরা।’

Post Views: 163

Continue Reading

Previous: বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর মামালায় রায় ঘোষণা আজ; আশাবাদী আওয়ামি লীগ
Next: ফিফা রাঙ্কিং-এ আরও পিছোল ভারত

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.