Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারত-পাক সংঘাত থামাতে ফের মধ্যস্থতার দাবি ট্রাম্পের

ভারত-পাক সংঘাত থামাতে ফের মধ্যস্থতার দাবি ট্রাম্পের

Online Desk আগস্ট 27, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে, ফের এমন দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘টেরিফিক লোক’ বলে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সংঘাত থামাতে কোনও বৈদেশিক শক্তি হস্তক্ষেপ করেনি বলে দাবি করেছে ভারত।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দুই প্রতিবেশী দেশ যদি সংঘাত চালিয়ে যেত তবে ওয়াশিংটন বাণিজ্য চুক্তি আটকে দিত। শুধু তাই নয় ভারতীয় পণ্যের উপর শুল্ক অতিরিক্ত হারে বাড়ানো হত।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘টেরিফিক লোক’ বলে অভিহিত করে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কথা বলেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। উনি একটা টেরিফিক লোক। আমি তাঁকে বলেছিলাম— তোমাদের আর পাকিস্তানের মধ্যে কী হচ্ছে?’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘আমি বলেছিলাম— আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করতে চাই না। যদি তোমরা এভাবে সংঘাত চালিয়ে যেতে থাকো, তাহলে পারমাণবিক যুদ্ধ লেগে যাবে। আমাকে কালকে ফোন করো, কিন্তু আমরা কোনও চুক্তি করব না। বরং তোমাদের উপর এমন শুল্ক চাপাবো যে মাথা ঘুরে যাবে।’

উল্লেখ্য ভারতের পণ্যে এমনিতে চড়া হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার কারণে আরও ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। সবমিলিয়ে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। যদিও মার্কিন চাপের কাছে ভারত মাথা নোয়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কৃষক, পশুপালক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থই সবার আগে। চাপ আসতে পারে, কিন্তু ভারত তা সহ্য করবে। ভারতীয় পণ্যের উপরই আমাদের নির্ভর করতে হবে।’

Post Views: 159

Continue Reading

Previous: রাশিয়ার তেল কেনায় ট্রাম্পের শুল্ক-বোমা, চাপে ভারতীয় রফতানিকারকেরা
Next: বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভয়াবহ ধস; মৃত অন্তত ৩০, নিখোঁজ বহু

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.