Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের উপর ছাঁটাইয়ের কোপ ট্রাম্পের

উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের উপর ছাঁটাইয়ের কোপ ট্রাম্পের

Online Desk এপ্রিল 4, 2025
20250404_165024.jpg

ওঙ্কার ডেস্ক: পর পর প্রশাসনিক কর্তাদের চাকরি থেকে ছাঁটাই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্তাকে আচমকা চাকরি থেকে ছাঁটাই করায় শোরগোল পড়ে গিয়েছে হোয়াইট হাউসে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, কোনও কারণ না দেখিয়েই তিনি নিজের মর্জি মতো আধিকারিকদের ছাঁটাই করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, যাদেরকে ট্রাম্প ছাঁটাই করেছেন তাদের মধ্যে রয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অন্তত তিন জন শীর্ষ কর্তা। তাঁরা হলেন টমাস বুডরি, ব্রায়ান ওয়াল্‌শ এবং ডেভিড ফিয়েথ। তবে ট্রাম্প এই সিদ্ধান্ত কেন নিয়েছেন তা স্পষ্ট নয়। জল্পনা চলছে, এক তরুণীর সঙ্গে কথা বলার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

কে সেই তরুণী? জানা গিয়েছে, বুধবার তাঁর ঘনিষ্ঠ তরুণী সমর্থক লরা লুমারের সঙ্গে দেখা করেছিলেন ট্রাম্প। এমনকি দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থনে জোরদার প্রচার করেছিলেন লরা। তিনি অতি দক্ষিণপন্থী হিসেবে পরিচিত। সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে খবর, লরা ট্রাম্পের সঙ্গে দেখা করে প্রশাসনিক আধিকারিকদের বরখাস্ত করার পরামর্শ দিয়েছেন। সূত্রের খবর, ওই তরুণী ট্রাম্পের কানে তোলেন যে সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁর প্রতি অনুগত নন। আর এর পর ট্রাম্প ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

যদিও ওই তরুণীর পরামর্শে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি জানান, ওই তরুণীর সঙ্গে কিছু ক্ষণের জন্য তিনি দেখা করেছিলেন। লরা তাঁকে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন বলে জানান ট্রাম্প। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব সময়ই এমন মানুষদের সরিয়ে দিই, যাঁদের আমরা অপছন্দ করি। অথবা যাঁরা কাজ করতে পারবেন না বলে আমাদের মনে হয়। অথবা, যাঁরা অন্য কারও হয়ে কাজ করছেন বলে আমরা জানতে পারি।’

Post Views: 140

Continue Reading

Previous: উধাও কাজল-অজয়ের কন্যা! ছোট থেকে অভিনয় করে কোথায় হারিয়ে গেলেন তিনি?
Next: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি-বৃষ্টি রাজারহাটে

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026
WAR-SHIP2.png

ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর

Online Desk জুলাই 21, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.