Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের পণ্যে ট্রাম্পের চাপানো শুল্ক কার্যকর হতে শেয়ারে ধস

ভারতের পণ্যে ট্রাম্পের চাপানো শুল্ক কার্যকর হতে শেয়ারে ধস

Online Desk এপ্রিল 9, 2025
20250403_150636.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে ২৬ শতাংশ হারে আমদানি শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যা বুধবার থেকে কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নয়া শুল্কনীতি কার্যকর হতে ধস নামল শেয়ার বাজারে। সেই আবহে এদিন বৈঠকে বসতে চলেছে মোদীর মন্ত্রিসভা। সূত্রের খবর, শুল্কনীতির প্রভাব কী ভাবে কমানো যায় বৈঠকে তা নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, সোমবার শেয়ার বাজার বন্ধের সময় সূচক প্রায় ১১০০ পয়েন্ট মতো কম ছিল। মঙ্গলবার বাজারে সূচক কিছুটা উর্ধমুখী হয়। কিন্তু বুধবার সকাল থেকে তা আবার নিম্নমুখী হয়েছে। এখনও পর্যন্ত ৫০০-এর কাছাকাছি পয়েন্ট পড়েছে।

দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপানোর কথা বলেছিলেন ট্রাম্প। সেই মত ২ এপ্রিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান-সহ বিভিন্ন দেশের পণ্যে তিনি নতুন হারে শুল্কের কথা ঘোষণা করেন। তালিকা প্রকাশ করে জানান কোন দেশের পণ্যের উপর কত পরিমাণ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই তালিকা অনুযায়ী, ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা ছাড়াও পাকিস্তানের পণ্যের উপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, ইজরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, ব্রিটেনের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

অন্যদিকে ভারতের পণ্যে শুল্ক আরোপ করা হলেও নয়াদিল্লি পাল্টা শুল্ক চাপানোর পথে হাঁটেনি। বরং কিছু মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্ক কমিয়েছে। সেই তালিকায় রয়েছে যেমন বুরবোঁ হুইস্কি, তেমকই হার্লে ডেভিডসন বাইকও।

Post Views: 134

Continue Reading

Previous: ফের একসঙ্গে দেখা গেল অভিষেক ও নিমরিতকে, পাশে নেই ঐশ্বর্যা
Next: ৯ মে রাশিয়ার বিজয় দিবসে মোদীকে আমন্ত্রণ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.