Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৯ মে রাশিয়ার বিজয় দিবসে মোদীকে আমন্ত্রণ

৯ মে রাশিয়ার বিজয় দিবসে মোদীকে আমন্ত্রণ

Online Desk এপ্রিল 9, 2025
20250409_144727.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৯ মে রাশিয়ার ৮০ তম বিজয় দিবস। সেই বিশেষ দিনে সেখানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চলতি বছরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন। তা মস্কোর তরফে নিশ্চিত করার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হল। রাশিয়ার ডেপুটি বিদেশমন্ত্রী আন্দ্রে রুডেনকো জানিয়েছেন, ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করা হবে। সেই অনুষ্ঠানে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। রুডেনকোকে উল্লেখ করে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং মোদীর সফরের পরিকল্পনা চলছে।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রাশিয়া বেশ কয়েকটি বন্ধু দেশের নেতাদের এই বছরের বিজয় দিবসের কুচকাওয়াজে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। গত বছর জুলাই মাসে, প্রধানমন্ত্রী মোদী প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম রাশিয়া সফর করেন। তার আগে ২০১৯ সালে একটি অর্থনৈতিক সম্মেলনে যোগদানের জন্য ভ্লাদিভোস্টক গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। শেষ রাশিয়া সফরের সময়, মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পুতিন ইতিমধ্যেই সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে, রুশ প্রেসিডেন্টের সফরের দিনক্ষণ এখন মস্কোর তরফে প্রকাশ করা হয়নি।

Post Views: 165

Continue Reading

Previous: ভারতের পণ্যে ট্রাম্পের চাপানো শুল্ক কার্যকর হতে শেয়ারে ধস
Next: সুন্দরবনের গভীর জঙ্গলে শুরু হল মধু সংগ্রহ, বনদপ্তরের ছাড়পত্র ৫৫টি দলকে

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.