Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প ইরানে আঘাত হানলে রাশিয়া কি তেহরানের পাশে দাঁড়াবে?

ট্রাম্প ইরানে আঘাত হানলে রাশিয়া কি তেহরানের পাশে দাঁড়াবে?

Online Desk জুন 20, 2025
putin.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতে কি সরাসরি জড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র? সেই প্রশ্নের এখনও স্পষ্ট উত্তর মেলেনি। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হোয়াইট হাউস যদি ইরানে আঘাত হানে তবে ইরানের পাশে দাঁড়াতে পারে রাশিয়া। আগেভাগে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে যোগ দেয়, তাহলে তার পরিণাম খুব ভয়ঙ্কর হবে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, ট্রাম্প আসরে নামলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পাশে দাঁড়াতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারির সুরে বলেছেন, ওয়াশিংটন চাইলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিইকে হত্যা করতে পারে। কিন্তু তা এখন করতে চাইছে না হোয়াইট হাউস। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে তিনি বলেন, ‘ইরানের রাজনৈতিক প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতা রয়েছে, তা সত্ত্বেও সে দেশের গোটা সমাজ রাজনৈতিক নেতৃত্বের পক্ষেই ঐক্যবদ্ধ রয়েছে।’

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পাশে থেকেছে ইরান। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার বন্ধু দেশ হিসেবে পরিচিত আয়াতোল্লা আলি খামেনিই এর দেশ। এমনকি রাশিয়াকে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সহযোগিতা করেছে তেহরান। ফলে সেই বন্ধু যখন বিপদে তখন রাশিয়া যে তার পাশে দাঁড়াবে না, এমনটা হতে পারে না বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। প্রসঙ্গত ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত নিয়ে ইতিমধ্যেই ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে ভ্লাদিমির পুতিনের। সূত্রের খবর, ইরানের উপর ইজরায়েলি হানায় উদ্বেগ প্রকাশ করেছেন পুতিন।

Post Views: 249

Continue Reading

Previous: ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায় জাতীয় সড়কে, মৃত ৯
Next: ফের থমকালো শুভাংশুদের মহাকাশযাত্রা, পরপর সাতবার পিছোল ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.