Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • একটি জট কেটেছে, ফ্লোরিডায় বৈঠক শেষে জানালেন জেলেনেস্কি, তবে সতর্ক ট্রাম্প

একটি জট কেটেছে, ফ্লোরিডায় বৈঠক শেষে জানালেন জেলেনেস্কি, তবে সতর্ক ট্রাম্প

Online Desk ডিসেম্বর 29, 2025
trump-zelenesky.jpg

ওঙ্কার ডেস্কঃ ফ্লরিডায় ট্রাম্প জেলেনেস্কি বৈঠক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষের সমঝোতার নিয়ে আলোচনা হয় বৈঠকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল দুই জটের মধ্যে একটি কেটেছে বলে বৈঠকের পর দাবি করেছেন জেলেনস্কি। তবে ট্রাম্প সতর্ক। তিনি জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষের সমঝোতার চূড়ান্ত পর্যায়ে তাঁরা পৌঁছে গিয়েছেন।

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের দুটি মূল কারণ হল, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ডনবাস অঞ্চলের আধিপত্য।নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সমঝোতা হলেও ডনবাসের জট খোলা বাকি, এমনটাই জানিয়েছেন জেলেনেস্কি। ডনবাসের জট খুললেও যুদ্ধ থামবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
এ বিষয়ে ট্রাম্প কিছুটা সতর্ক। তিনি দাবি করেন, ‘ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ৯৫ শতাংশ সমঝোতা সম্পূর্ণ। তবে যেটুকু বাকি, তার জন্য ইউরোপের দেশগুলি বড় ভূমিকা নিতে চলেছে’। যুদ্ধ কবে থামবে, তা নিয়ে কোনও সময়সীমা এখনই তিনি নিশ্চিত করে বাঁধতে না পারলেও, তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে, আদৌ সমঝোতা হবে কি না। সূত্রের খবর, জেলেনস্কির সঙ্গে দেখা করার আগে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। জানান, পুতিন শান্তি স্থাপনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন।
প্রসঙ্গত, ডনবাস অঞ্চল কার দখলে থাকবে, তাই নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত দীর্ঘদিনের। ওই অঞ্চল ইউক্রেনীয় ভূখণ্ডে থাকলেও তা দখলের চেষ্টা চালিয়ে আসছে মস্কো। যুদ্ধ থামানোর ক্ষেত্রে তাদের অন্যতম শর্ত ডনবাস থেকে জেলেনস্কির সেনা প্রত্যাখ্যান। সেই জটই এখনো কাটেনি।

Continue Reading

Previous: গঙ্গা মিশনের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য শিবির আমতার সম্প্রীতি মেলায়
Next: বছর শেষে কাঁপছে দক্ষিণবঙ্গ, প্রশ্ন, উত্তরের কি খবর? দেখে নেওয়া যাক এক ঝলকে!

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.