Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ফের মনোনীত করল পাকিস্তান

প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ফের মনোনীত করল পাকিস্তান

Online Desk অক্টোবর 14, 2025
trump-shehbaz.jpg

ওঙ্কার ডেস্ক: গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বন্ধ করতে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন বলে একাধিক বার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেই দাবিতে সম্মতিও জানিয়েছে ইসলামাবাদ। যদিও ভারতের তরফে ট্রাম্পের দাবিকে অস্বীকার করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানোর জন্য পাকিস্তানের তরফে আগেই ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। ফের এক বার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করলেন।

সোমবার মিশরের শার্ম-আল-শেখ শহরে ‘গাজা শান্তি সম্মেলন’ আয়োজিত হয়েছে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফ। সেই সম্মেলনে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে অনবদ্য ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান।’ তাঁর আরও সংযোজন, ‘আজ আবার আমি নোবেল শান্তি পুরস্কারের জন্য এই মহান প্রেসিডেন্টকে মনোনীত করতে চাই।’ প্রসঙ্গত, চলতি বছরে জল্পনা তৈরি হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেতে পারেন বলে। যদিও শেষ্মেষ সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে নোবেল কমিটি। এ বছর শান্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে, ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

উল্লেখ্য, মিশরের এই শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তবে প্রধানমন্ত্রীর পরিবর্তে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহকে মিশরে পাঠানো হয়েছে নয়াদিল্লির তরফে। এই সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পও ভারত এবং পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারত একটি চমৎকার দেশ। সে দেশে নেতৃত্বে রয়েছেন আমার এক বন্ধু।’ এর পরেই ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান এবং ভারত খুব ভাল ভাবে একসঙ্গে থাকবে।’

Post Views: 130

Continue Reading

Previous: মহেশতলার আকড়া স্টেশন রোডের রাস্তার বেহাল দশা
Next: ভোটের আগে ফের দলবদলের হিড়িক ! ঝাড়গ্রামে বড় ভাঙন সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে ৩৫০ জন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.