Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গত ৭ মাসে একজনও অবৈধ ভাবে আমেরিকায় ঢোকেনি, আটটি যুদ্ধ থামিয়েছি, দাবি ট্রাম্পের

গত ৭ মাসে একজনও অবৈধ ভাবে আমেরিকায় ঢোকেনি, আটটি যুদ্ধ থামিয়েছি, দাবি ট্রাম্পের

Online Desk ডিসেম্বর 18, 2025
wqe.jpg

ওঙ্কার ডেস্কঃ আগেও যুদ্ধ থামানোর ক্রেডিট নিয়েছিলেন ট্রাম্প। আবারও সেই একই উক্তি।
শুল্কের ভয় দেখিয়ে আটটি যুদ্ধ থামিয়েছি! ফের এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে জানালেন, ভিসা নিয়ে কড়াকড়ির আবহে একজন বিদেশিও অবৈধ ভাবে আমেরিকায় ঢোকেননি। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমনই সব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘‘গত সাত মাস ধরে, আমাদের দেশে কোনও অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সকলেই বলেছিল এটা একেবারেই অসম্ভব। কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। আমরা উত্তরাধিকার সূত্রে বিশ্বের সবচেয়ে খারাপ সীমান্ত পেয়েছি, কিন্তু দ্রুত সেটিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সীমান্তে পরিণত করেছি আমরা।’’

শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক যুদ্ধ থামিয়েছেন তিনি। আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। আগেও বহু বার একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে বলেছেন, নোবেল শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য। যদিও পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব থামানো নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার দাবি বার বার প্রত্যাখ্যান করেছে ভারত।

জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প বলেন, উৎপাদন বৃদ্ধির জন্যও শুল্কই দায়ী। কারণ, আমদানি শুল্ক এড়াতে মার্কিন মুলুকে ফিরেছে সংস্থাগুলি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমোবাইলের মতো খাতেও ব্যাপক উন্নতি হয়েছে, যা ‘আমেরিকান ইতিহাসে আগে কখনও দেখা যায়নি’।

Post Views: 246

Continue Reading

Previous: নিরাপত্তা পরিস্থিতির জেরে রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ
Next: সল্ট লেক স্টেডিয়ামের অশান্তি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.