Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পুতিনের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

পুতিনের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

Online Desk ডিসেম্বর 29, 2025
putin-trump.jpg

ওঙ্কার ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে পুতিনের সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন ট্রাম্প। ইঙ্গিত দিয়েছেন ফলপ্রসূ আলোচনার।
ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোনে কথা হল। খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের মধ্যে’। পুতিনের সঙ্গে ফোনালাপের পরই জেলেনেস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের দিনক্ষণ আগেই ঘোষণা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তারপর শনিবার মধ্যরাত থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রাশিয়া। কিভে পর পর গোলাবর্ষণ করা হয়। ইউক্রেনও অবশ্য পাল্টা জবাব দিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। ইউক্রেনকে যুদ্ধে সামরিক সহায়তা করছে আমেরিকা। ট্রাম্প কুর্সিতে বসার আগে থেকেই যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন। তিনি দাবি করেছিলেন, ২০২২ সালে তিনি ক্ষমতায় থাকলে যুদ্ধ শুরুই হত না। কিন্তু একাধিক বৈঠক করেও যুদ্ধ থামেনি।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল দুই জটের মধ্যে একটি কেটেছে বলে বৈঠকের পর দাবি করেছেন জেলেনস্কি। তবে ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষের সমঝোতার চূড়ান্ত পর্যায়ে তাঁরা পৌঁছে গিয়েছেন।

Post Views: 294

Continue Reading

Previous: বছর শেষে কাঁপছে দক্ষিণবঙ্গ, প্রশ্ন, উত্তরের কি খবর? দেখে নেওয়া যাক এক ঝলকে!
Next: মেক্সিকোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১৩ জনের, আহত ৯৮

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.