Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের মুখ পুড়িয়ে চিংড়ি রফতানিতে চিনের বাজারে দাদাগিরি দেখাতে চলেছে ভারত

ট্রাম্পের মুখ পুড়িয়ে চিংড়ি রফতানিতে চিনের বাজারে দাদাগিরি দেখাতে চলেছে ভারত

Online Desk সেপ্টেম্বর 27, 2025
20250927_113042.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন। যার ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্য রফতানি ধাক্কা খেয়েছে। ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় সামুদ্রিক মৎস্যজীবীরা। এই পরিস্থিতিতে কী ভাবে বৈদেশিক বাণিজ্য সামাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে নয়াদিল্লি। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন তাদের বাজার ভারতীয় মৎস্যজীবীদের জন্য খুলে দিয়েছে। এবার চিনও ভারতের সামুদ্রিক খাবার রফতানিকারকদের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করে দিল। বেজিং এর বাজারে সামুদ্রিক চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে। বাজার পর্যবেক্ষকদের মতে এর ফলে দেশটিতে চিংড়ি রফতানির ক্ষেত্রে ভারতের আধিপত্য বিস্তার হতে চলেছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রেও সামুদ্রিক খাবারের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু ট্রাম্পের অস্বাভাবিক হারে শুল্ক চাপানোর ফলে রফতানিকারকরা সমস্যার মুখে পড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও সামুদ্রিক খাবারের চাহিদা রয়েছে রাশিয়া, ব্রিটেন, নরওয়ে, সুইজারল্যান্ড, চিন, জাপান এবং পশ্চিম এশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে। এতদিন এই সমস্ত দেশগুলিতে বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছিল নয়াদিল্লি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতীয় চিংড়ির দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ ছিল চিন। ওয়াশিংটন দরজা বন্ধ করায় এখন চিনের বাজারই সবচেয়ে সম্ভাবনাময় বাজার হিসাবে উঠে আসতে পারে বলে মনে করছে বাজার পর্যবেক্ষকরা। প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতের সামুদ্রিক খাবার রফতানিকারকদের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রফতানি বৃদ্ধির লক্ষ্যে অতিরিক্ত ১০২টি ভারতীয় মৎস্য সংস্থাকে অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

Post Views: 134

Continue Reading

Previous: জাতিসংঘে শাহবাজের কাশ্মীর মন্তব্যে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের
Next: চেনাব নদীতে সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন নিয়ে নড়াচড়া, আলোচনায় ভারত-পাকিস্তান সম্পর্ক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.