Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হতাশা নিলেও ক্রিকেটারদের পাশে দ্রাবিড়

হতাশা নিলেও ক্রিকেটারদের পাশে দ্রাবিড়

Online Desk আগস্ট 14, 2023
1000321140.jpg

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবংওডিআই সিরিজে সাফল্য থাকলেও, টি টোেয়েন্টি সিরিজে শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। রবিবার টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। লড়াই করার চেষ্টা করলেও ব্যাটারদের ব্যর্থতাতে শেষপ্রযন্ত সেই ম্যাচে হার মানতেই হয়েছে ভারতীয় দলকে। ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-২-এ সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল। যদিও এই পরস্থিতিতে দোষারোপ নয় বরং ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডাতে শেষ ম্যাচে ১৬৫ রান করতে পেরেছিল ভারতীয় দল। সেখানে সূর্যকুমনার যাদব চাড়া কোনও ভারতীয় ক্রিকেটারই বড় রান করতে পারেননি। আর সেটাই যেটিম ইন্ডিয়ার হারের অন্যতম প্রধান কারণ চিলতাও বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে ভারতীয় দলের বোলাররাও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। কার্যত একপেশে ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নিয়েছিল ক্যারিবিয়ান ব্রিগেড।

ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-৩-এ সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর থেকেই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এই সিরিজে সম্পূর্ণ তরুণ দল নামিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে হারের হতাশা থাকলেও, এমন উথ্থান পতনের মধ্যে দিয়েই যে সেই দব যাবে তা মানতে কোনও দ্বিধা নেই। গোটা সিরিজে ভারতীয় ক্রিকেটাররা নানান ভুল করেছেন, সেই কথাও মেনে নিয়েছেন রাহুল দ্রাবিড়। তবুও দলের ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন তিনি।

এই প্রসঙ্গে সিরিজ শেষে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “এদিন সিরিজ জয়ের কাছে আমরা পৌঁছতে পারিনি। আমাদের এই চলার পথে বেশ কিছু ভুল আমরা করেছি। যদি পাঁচটা ম্যাচের দিকেই তাকানো যায়, সেখানেই দেখা যাবে কেমন ভুল হয়েছে। প্রথম দুটো ম্যাচের পাশাপাশি এই ম্যাচেও তা হয়েছে। যেমনটা ব্যাটিং আমাদের করা উচিত্ ছিল তা আমরা করতে পারিনি। কিন্তু এমনটা হতেই পারে, কারণ এই দলটা সম্পূর্ণ তরুণ।ধীরে ধীরিে তৈরি হচ্ছে এই দল”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারতীয় দল। কিন্তু যশস্বী জয়সওয়াল থেকে শুভমন, হার্দিক পান্ডিয়া এবং সঞ্জু স্যামসনরা সকলেই ব্যর্থ হয়েছিলেন। সূর্যকুমার যাদব ৬১ রানের ইনিংস না খেললে ভারত বোধহয় এই রানেও পৌঁছতে পারত না। ভারতের ১৬৫ রান তাড়াকরে জিততে খুব একটা বেশী সময় নেয়নি ওয়েস্ট ইন্ডিজ।

Post Views: 89

Continue Reading

Previous: কেন্দ্রীয় প্রকল্পের টাকা আর হাতে পাবেনা রাজ্য সরকার!
Next: সাইতে শুরু রাজ্য অ‍্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.