Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দুবাই বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, জখম ৪, আহতের মধ্যে রয়েছে এক ভারতীয়

দুবাই বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, জখম ৪, আহতের মধ্যে রয়েছে এক ভারতীয়

Online Desk মার্চ 11, 2026
20260311_172623.jpg

ওঙ্কার ডেস্ক: দুবাই বিমানবন্দরের কাছে হামলা চালাল ইরান। বুধবার দু’টি ড্রোন দুবাই বিমানবন্দরের কাছে আছড়ে পড়ে চার জন জখম হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন এক ভারতীয়ও। তবে হামলার জন্য বিমান পরিষেবা ব্যাহত হয়নি বলে জানানো হয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।

অন্য দিকে রাশিয়া আগেই নবনিযুক্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা জানিয়েছে। এ বার তাঁর পাশে থাকার বার্তা দিল উত্তর কোরিয়া। কিম জং উনের প্রশাসন ইরানের নতুন নেতাকে সমর্থন জানিয়েছে। উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এখনও পর্যন্ত ১৩টি জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সংস্থাটি জানিয়েছে, এখনও পর্যন্ত আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে জাহাজ চলাচল সংক্রান্ত মোট ১৭টি ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরশাহির রাস আল খাইমাহ থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। যদিও জাহাজের কর্মীদের হতাহত হওয়ার ঘটনা ঘটেনি বলে সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। ইজরায়েলের ভূখণ্ডেও হামলা চালিয়েছে ইরান। ১১ দিন পেরিয়ে গেলেও পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না।

Post Views: 28

Continue Reading

Previous: সাতপাকে বাঁধা পড়লেন অনন্যা-সুকান্ত, বিয়ে বিতর্কে চর্চায় নবদম্পতি
Next: কীর্তি আজাদের বক্তব্যতে ক্ষুব্ধ ঈশান কিষান, ক্রিকেটারদের অপমান করা হয়েছে বললেন গম্ভীর

সম্পর্কিত গল্প

S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
FotoJet.jpg

সাতপাকে বাঁধা পড়লেন অনন্যা-সুকান্ত, বিয়ে বিতর্কে চর্চায় নবদম্পতি

Online Desk মার্চ 11, 2026

You may have missed

S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
20260311_180337.jpg

পশ্চিম এশিয়ায় যুদ্ধে নিহত ২ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

Online Desk মার্চ 11, 2026
K.jpg

কীর্তি আজাদের বক্তব্যতে ক্ষুব্ধ ঈশান কিষান, ক্রিকেটারদের অপমান করা হয়েছে বললেন গম্ভীর

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.