Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি২০ বিশ্বকাপ জেতা হয়ে গেছে ভারতের। এরপর ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ বড়ো টুর্নামেন্ট আছে। আর ভারতের জয়ের প্রধান নায়ক জসপ্রীত বুমরাহ। পেসার বুমরাহর ওয়ার্ক লোড চিন্তা ম্যানেজমেন্টের।আইপিএলের পরেই বোর্ড আলোচনায় বসবে কোচ গৌতম গম্ভীর, ওয়ান ডে আর টেস্ট অধিনায়ক শুভমান গিল, জাতীয় নির্বাচক কমিটির সদস্যদের সঙ্গে। ওই বৈঠকেই হয়ত ২০২৭ বিশ্বকাপের নীল নকশা ছকা হবে। যেখানে আলোচনায় অনেকটাই থাকবে বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি।শোনা যাচ্ছে টি২০ ক্রিকেট বুমরাহকে বেশি খেলান হবে না।

এটা অবশ্য স্পষ্ট যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে অবহেলা করার প্রশ্নই নেই। ৩২ বছরের পেসারকে খেলাতেই হবে। শোনা যাচ্ছে, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর ২০২৬ অবধি বুমরাহকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এবারও ঠিক সেভাবেই ব্যবহার করা হবে।

১৯ নভেম্বর ২০২৩ অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর এখনও অবধি বুমরাহখেলেছেন ৪২ ম্যাচ। যার মধ্যে ২১ টেস্ট ও ২১ টি–২০। খেলেননি একদিনের ক্রিকেট। এবারও সেই ভাবনাতেই যাওয়ার পরিকল্পনা রয়েছে। যেখানে টি–২০ থেকে সরিয়ে বুমরাহকে টেস্ট ও ওয়ানডে খেলানো হবে। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে। বোর্ড সূত্রে বলা হচ্ছে, ‘যেকোনও আইসিসি টুর্নামেন্টেই বুমরা বড় শক্তি। তাই ওঁর ফিটনেসের দিকেও আমাদের নজর রাখতে হবে। তাই টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ভাবিত। টেস্টের কথা আলাদা। সেখানে বুমরাহ খেলবে। কিন্তু ৫০ ওভারের বিশ্বকাপের আগে শুধু এই ফরম্যাটেই মনোনিবেশ করবে বুমরাহ।’

২০২৭ বিশ্বকাপের আগে ভারত ৩০ থেকে ৩৫টি একদিনের ম্যাচ খেলবে। সেখানেও সব ম্যাচে খেলানো হবে না এই পেসারকে।

Post Views: 147

Continue Reading

Previous: তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?
Next: আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.