Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
KKR.jpg

স্পোর্টস রিপোর্টার : ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে সংঘর্ষ এড়াতেই বিসিসিআই আপাতত পুরো সূচি একসঙ্গে ঘোষণা করছে না।

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে টুর্নামেন্টের বাকি অংশের সূচি প্রকাশ করা হতে পারে বলে খবর বিসিসিআই সূত্রে। যা শোনা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। উদ্বোধনী ম্যাচ হবে চিন্নাস্বামীতে। জানা যাচ্ছে, এবারের আইপিএলে হবে ৮৪টি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আরও জানা যাচ্ছে, চেন্নাই তাদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থানের বিরুদ্ধে। খেলাটি হবে গুয়াহাটিতে। ২৮ মার্চ, শনিবার বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। গত বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু। প্রথামাফিক তাদের ঘরের মাঠেই হবে উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে। বাকি ১৯টি ম্যাচ হবে মোট ১০টি মাঠে।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনই নামছে কলকাতা। মুম্বইয়ে অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কলকাতা। ঘরের মাঠ ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এ ছাড়া কলকাতার ম্যাচ রয়েছে পঞ্জাব কিংস (৬ এপ্রিল, কলকাতা), লখনউ সুপার জায়ান্ট (৯ এপ্রিল, কলকাতা)। আইপিএলের সূচি

২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)।

২৯ মার্চ: মুম্বই বনাম কলকাতা (মুম্বই)

৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)

৩১ মার্চ: পঞ্জাব বনাম গুজরাত (মুল্লানপুর)

১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)

২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)

৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই)

৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি), গুজরাত বনাম রাজস্থান (অহমদাবাদ)

৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)

৬ এপ্রিল: কলকাতা বনাম পঞ্জাব (কলকাতা)

৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)

৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাত (দিল্লি)

৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)

১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)

১১ এপ্রিল: পঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর), চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)

১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাত (লখনউ), মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)

Post Views: 170

Continue Reading

Previous: বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের
Next: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লা ! ২০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন আততায়ী

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.