Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর ;
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দীর্ঘ তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির একটি দল সকালেই ওই পুলিশ আধিকারিকের বাড়িতে পৌঁছায় এবং বাড়ির বিভিন্ন ঘর ও নথিপত্র খতিয়ে দেখে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। তবে তল্লাশি শেষে ইডি আধিকারিরা মুখ খোলেনি।
ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এদিন তল্লাশির সময় মনোরঞ্জন মণ্ডল বাড়িতে উপস্থিত ছিলেন না বলে সূত্রের দাবি। তিনি কোথায় ছিলেন বা কেন বাড়িতে ছিলেন না, তা নিয়েও কোনও তথ্য মেলেনি। তল্লাশি শেষে ইডির আধিকারিকদের একটি প্রিন্টার হাতে বেরিয়ে যেতে দেখা যায়। তবে সেই প্রিন্টারটি আদৌ মনোরঞ্জন মণ্ডলের বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে কি না? সে বিষয়েও এখনও পর্যন্ত কোনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, তল্লাশিতে ঠিক কী কী উদ্ধার হয়েছে? প্রসঙ্গত, এর আগেও গত মাসে ইডি এই পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এবং তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু তিনি সেই হাজিরা এড়িয়ে যান বলেই অভিযোগ। তাহলে কি হাজিরা এড়ানোর কারণেই ফের এই অভিযান? নাকি তদন্তে নতুন কোনও সূত্রের খোঁজ পেয়েই সক্রিয় হয়েছে ইডি? এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা এ বিষয়ে মুখ না খোলায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই তল্লাশি কি কেবল সতর্কবার্তা, নাকি বড় কোনও তদন্তের ইঙ্গিত? উত্তর মিলবে তদন্তের পরবর্তী ধাপেই।

Post Views: 128

Continue Reading

Previous: পশ্চিম এশিয়ায় যুদ্ধে নিহত ২ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক
Next: বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.