Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দমদমের একটি সোনার দোকানে চুরি করতে গিয়ে পাকড়াও দুই মহিলা

দমদমের একটি সোনার দোকানে চুরি করতে গিয়ে পাকড়াও দুই মহিলা

Online Desk জুন 8, 2025
WhatsApp-Image-2025-06-08-at-5.19.57-PM.jpeg

ওঙ্কার ডেস্ক : নাগেরবাজারের পুরনো সোনাপট্টিতে চাঞ্চল্যকর চুরির চেষ্টা। দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে পড়ে দুই তরুণী। প্রথমে স্বাভাবিকভাবেই দোকানে গয়না দেখতে থাকেন তাঁরা। বিভিন্ন ডিজাইনের হার, কানের দুল, আঙটির খুঁটিনাটি খোঁজ নেন।

কিন্তু সন্দেহ হয় দোকানের কর্মীদের। কারণ, একাধিক গয়না হাতে নেওয়ার পর ফিরিয়ে না দিয়ে, অপ্রাসঙ্গিক প্রশ্ন করে মনোযোগ ঘোরানোর চেষ্টা করতে থাকেন তরুণীরা। তখনই দোকান কর্মচারীরা সিদ্ধান্ত নেন, তাঁদের উপর নজরদারি বাড়ানোর। সুযোগ বুঝে দোকানের এক কর্মী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন। আর সেখানেই ধরা পড়ে যায় আসল সত্যি! দেখা যায়, দোকানে থাকা গয়নার একটি অংশ অত্যন্ত কৌশলে অন্তর্বাসে লুকিয়ে নিচ্ছেন তরুণীরা। তৎক্ষণাৎ দোকানের ভিতরেই তাঁদের বসিয়ে রাখা হয়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং পরে দু’জনকেই গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই দুই তরুণী আগে কোনও দোকানে এসেছেন কি না, তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান মালিকদের তরফে আরও জানান, তিনিটি সোনার জিনিস চুরি করার চেষ্টা চালিয়েছিলেন ওই দুই তরুণী।

Continue Reading

Previous: বউবাজারে ভেঙে পড়লো প্রাচীন একটি বাড়ি, উদ্ধার ৫ শ্রমিক আহত ১
Next: আরজিকর কাণ্ডের ১০ মাস পূর্ণ, সোমবার একাধিক কর্মসূচি

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.