নিজস্ব প্রতিনিধি, নদিয়া : নদিয়ার রানাঘাটের কামালপুরে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরীর কাজে বাধা পুলিশের। নিয়ম মেনে পুজো করতে হবে নির্দেশিকা প্রশাসনের। অবশেষে প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে প্রথম বছরের পুজোতে বাধা থাকলেও দ্বিতীয়বারের জন্য হতে চলেছে বৃহৎ দূর্গা পুজো।
নদিয়ার রানাঘাটের কামালপুরে গত বছর দূর্গা পূজোয় আনতে চলেছিল এক নতুন চমক। তাদের ভাবনায় তৈরি হয় বৃহৎ দূর্গা প্রতিমা, কিন্তু প্রতিমার উচ্চতা অতিরিক্ত হওয়ায় সেই পুজো বন্ধ করে দেয় প্রশাসন। দীর্ঘ প্রতীক্ষার পর দুর্গাপুজো করতে না পেরে গোটা গ্রামের মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ২০২৪ সালের নদীয়ার কামালপুরের বৃহৎ দূর্গা পূজা বন্ধ হয়ে যাওয়ায় প্রশাসনকে পড়তে হয়েছিল প্রশ্নের মুখে। যদিও একাধিকবার পর্যবেক্ষণের পর সেই পুজো বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন। স্থানীয়দের দাবি ছিল, তারা দীর্ঘদিন ধরে এই বৃহৎ দূর্গা পূজার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, চাষের জমিতে চাষ না করে পুজোর জন্য সেই জমি দিয়েছিলেন, কিন্তু সর্ববৃহৎ দূর্গা পুজো আর হয়ে ওঠেনি। জল গড়ায় আদালত পর্যন্ত।
এরপর জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করতে হয়েছিল দুর্গাপুজো। ২০২৫ সালের দূর্গা পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছিল বেশ কয়েক মাস আগে থেকে, কামালপুরে আবারও বৃহৎ দুর্গার কাঠামো তৈরি কাজ শুরু হয়। ফাইবারে তৈরি দেবী দুর্গার কাঠামো প্রায় শেষের দিকে। সেই মুহূর্তে ফের প্রশাসনের বাধা আসায় চিন্তায় পড়ে যায় গ্রামবাসী। শুক্রবার রাতে দুর্গার কাঠামো উচ্চতার থেকে কমানোর নির্দেশ দেন প্রশাসন, শনিবার সকালে প্রশাসনের এই নির্দেশিকা আশায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ, শুরু হয় জল্পনা। দীর্ঘ সময় চলতে থাকে ডামাডোল। এরপর প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে দুর্গা প্রতিমার উচ্চতা কমিয়ে নদিয়ার কামালপুরে হতে চলেছে বৃহৎ দূর্গা পুজো।
প্রশাসন সূত্রে খবর, ৪০ ফুট উচ্চতার দেবী মূর্তি তৈরি করার নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে সেই নির্দেশিকাকে মান্যতা দিয়েছে পূজা উদ্যোক্তারা। শনিবার বিকেল পর্যন্ত কংক্রিটের কাঠামো থেকে নামিয়ে নেওয়া হয় দেবী মূর্তির উচ্চতা। শিল্পীর হাতে তৈরি বৃহৎ দেবী মূর্তির উচ্চতা একটু কম হওয়ায় এলাকার মানুষের মধ্যে অসন্তোষ প্রকাশ হয়, তবুও এ বছর আবারও টালমাটাল পরিস্থিতির মধ্যে প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে নদিয়ার রানাঘাটের কামালপুরে হতে চলেছে বৃহৎ দূর্গা পুজো।
