Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা হাইকোর্টে পুজো অনুদান মামলায় ফের হিসেব-নিকাশের প্রশ্ন

কলকাতা হাইকোর্টে পুজো অনুদান মামলায় ফের হিসেব-নিকাশের প্রশ্ন

Online Desk আগস্ট 25, 2025
calcutta-court-886x590.jpg

ওঙ্কার  ডেস্ক:  সোমবার দুর্গাপুজো অনুদান মামলার শুনানিতে বিচারপতি সুজয় ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, যারা আদালতের নির্দেশ মেনেও খরচের হিসেব জমা দেয়নি, তাদের ব্যাপারে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে তা আদালতকে জানাতেই হবে।
মামলাকারীর পক্ষের আইনজীবী শামিম আহমেদ এ দিন আদালতে জানান, ২০১৮ সাল থেকে রাজ্য সরকার বিভিন্ন ক্লাবকে দুর্গাপুজোর সময় অনুদান দিয়ে আসছে। প্রতিবছর কয়েকশো ক্লাব এই অনুদান পায়। তিনি দাবি করেন, হাইকোর্টের আগের নির্দেশেই বলা আছে কোন খাতে এই অনুদান ব্যবহার করা যাবে, আর কোন খাতে নয়। তবুও বহু ক্লাব সেই নির্দেশ অমান্য করেছে।
রাজ্যের আইনজীবী আদালতকে জানান, সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই ধরনের মামলার গুরুত্ব বাড়ে, কারণ তখন দুর্গাপুজো ঘনিয়ে আসে। এর আগেও একাধিকবার আদালতের হস্তক্ষেপে অনুদান খরচের খাত ও নিয়ম পরিষ্কার করা হয়েছে। তবে এবারের শুনানিতে মূল প্রশ্ন উঠে আসে, অনুদান নেওয়া সত্ত্বেও যারা ইউটিলাইজেশন বিল বা খরচের হিসেব জমা দেয়নি, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, মোট ৫২০টি ক্লাবের মধ্যে ৩৬টি ক্লাব এখনও পর্যন্ত হিসেব দেয়নি। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি বিচারপতি সুজয় ঘোষ। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “যারা কোর্টের নির্দেশ মানেনি, তাদের ব্যাপারে রাজ্যের অবস্থান কী?”
আদালতের এই পর্যবেক্ষণের পর রাজ্য সরকারের উপর চাপ বেড়েছে। এখন দেখার বিষয়, অনুদান পাওয়া অথচ হিসেব না দেওয়া ক্লাবগুলির বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নেয়। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী বুধবার।

Post Views: 293

Continue Reading

Previous: উৎসবের মরশুমে খুশির খবর ! কমল সোনার দাম
Next: এমবিবিএস-এ বড়সড় কেলেঙ্কারি ! জাল এনআরআই নথি দিয়ে ১৮,০০০ শিক্ষার্থী ভর্তির সন্ধান পেল ইডি

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.