Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্গাপুরের রাস্তা পরিষ্কার করতে বেলচা, কোদাল ও ঝাড়ু হাতে নিয়ে পথে নামলো পুলিশ!

দুর্গাপুরের রাস্তা পরিষ্কার করতে বেলচা, কোদাল ও ঝাড়ু হাতে নিয়ে পথে নামলো পুলিশ!

Online Desk জুন 15, 2025
durgapur.png

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বেলচা, কোদাল, ঝাড়ু হাতে দুর্গাপুরের রাস্তায় নামলো পুলিশ! পথ দুর্ঘটনা রুখতে তৎপর আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগ। তাই ১৫ জুন সকালে দেখা গেল ভিন্ন ছবি। দেখা গেল খাঁকি উর্দ্দি আর সাদা পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে অনেক পুলিশ আর সিভিক। সামনে কোদাল, বেলচা চালাচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা আর ঝাঁট দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু এমন পদক্ষেপ,আসলে
দুর্গাপুর সাধচাঁদ মুর্মু সরণী এলাকায়, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা। কারণ সেই রাস্তায় জমে রয়েছে মোরাম মাটির স্তর। আগাছায় ভরে রয়েছে রাস্তর দুই পাশ। বাইক নিয়ে যাওয়ার সময় সেই মাটিতে বাইকের চাকা পিছলে পড়তে হয়েছে অনেককেই। শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ ও দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ।
রবিবার সাত সকালে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সাথে সিভিক ভলেন্টিয়াররা। কোদাল দিয়ে মোড়াম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারী, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গুই সহ ট্রাফিকের আধিকারিকরা। বেলচা এবং ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও।
পথচলতি মানুষেরা বলেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বাইকের মাধ্যমে পরিষেবা দিতে বেশ অসুবিধায় পড়তে হত তাদের। রাস্তার যা অবস্থা ছিল তাতে দুর্ঘটনা ঘটতো প্রায়ই। মাঝেমধ্যেই বাইকের চাকা পিছলে যাওয়ার ভয় থাকতো। তাই পুলিশের এই কাজ দেখে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী।

Post Views: 297

Continue Reading

Previous: ইরান-ইজরায়েল দ্বন্দ্বে অবস্থান জানাল ভারত
Next: সংকট মুক্ত নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ-তে বিজেপি সাংসদ

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.