নিজস্ব সংবাদদাতা,হাওড়া : প্রবল বৃষ্টির জেরে জলস্তর বাড়ায় জল ছেড়েছিল ডিভিসি।এইবার ডিভিসির ছাড়া জলেই মূল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়ার দ্বীপাঞ্চল।এর ফলে বিপাকে ঘোড়াবেরিয়া,চিতনান এবং ভাটোরা-এই দুই গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। প্রসঙ্গত বুধবার ডিবিসি যে জল ছেড়েছিল তার ফলে মন্দেশ্বরী নদীর বুকে তিনটি শক্তপোক্ত বাঁশের সেতু ভেসে যায় মন্দেশ্বরী নদীর জোলে।
জানা গেছে হায়াতপুরের ঘাট, ভাটোরার গায়েন পাড়ার ঘাট এবং কুলিয়া ঘাটের এলাকায় বাঁশের সেতু জলের তোড়ে ভেসে গেছে।ফলে দ্বীপ এলাকার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে স্থলপথে যাতায়াত বন্ধ।
স্থানীয়রা জানান প্রতি বর্ষাতেই ডিভিসি জল ছাড়লে নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যায় ভেসে যায় সেতু। এর ফলে অসুবিধায় পড়তে হয় ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রসুতি মা এবং বয়স্কদের ।
উল্লেখ্য শক্তপোক্ত বাঁসের সেতুগুলোই ছিল পায়ে হাঁটা পথের একমাত্র মাধ্যম।তবে কুলিয়া সেতুর নির্মাণকাজ শেষ হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা। সাথে সাথে তারা এও জানান সেতুর নির্মাণকাজ বহুদিন ধরে চলছে তবু এখনো পর্যন্ত শেষ হয়নি সেতুটি , তাদের প্রশ্ন আর কতদিন এইভাবে বিপদের মধ্যে জীবন কাটাতে হবে তাদের।
