Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি, উৎসস্থল ছিল আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি, উৎসস্থল ছিল আফগানিস্তান

Online Desk এপ্রিল 16, 2025
20250416_115852.jpg

ওঙ্কার ডেস্ক: এবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী শহর দিল্লি। বুধবার ভোরে এই কম্পনের জেরে আতঙ্ক ছড়ায়। তবে ক্ষয়ক্ষতি হয়নি এই কম্পনের ফলে। এবারের ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান। জানা গিয়েছে, রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৫.৬।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি -এর দেওয়া তথ্য অনুযায়ী এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে। বুধবার ভোর ৪টে ৪৪ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। সমাজ মাধ্যমে অনেকে দাবি করেন, এই কম্পনের রেশ পড়েছে ভারতের রাজধানী দিল্লিতেও। তবে আশার কথা, এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত আফগানিস্তান ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত। প্রায় সময় এ দেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। এর আগে গত ২১ মার্চ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। তার আগে ১৩ মার্চেও ভূমিকম্প হয়।

উল্লেখ্য এর আগে ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে জোরালো ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে সমস্ত কিছু। তাসের ঘরের মত ভেঙে পড়েছে সেদেশের মসজিদ থেকে শুরু করে একাধিক বহুতল। রিখটার স্কেলে মায়ানমার ভূমিকম্পনের মাত্রা ছিল ৭.৫। সেই সময় কম্পনের অনুভূতি টের পাওয়া যায় ভারতের দিল্লি, কলকাতা-সহ একাধিক শহরে। মায়ানমারে ওই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৩০০০ এর বেশি মানুষ।

Post Views: 99

Continue Reading

Previous: শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ১৭ হাজার কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত
Next: শ্রেয়সের পাঞ্জাবের কাছে হেরে নিজেকে দোষ দিলেন নাইট অধিনায়ক রাহানে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.