Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিশ্বাস নিয়ে খেলেই এই সাফল্য বললেন অলড্রেড

বিশ্বাস নিয়ে খেলেই এই সাফল্য বললেন অলড্রেড

Online Desk জুন 14, 2025
Tom-Aldred.jpg

স্পোর্টস ডেস্ক : আইএসএলে নিজের অভিষেক মরশুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান অস্ট্রেলীয় ডিফেন্ডার টম অলড্রেড। ২০২৪-২৫ মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের ইতিহাসের প্রথম ‘ডাবল’ জয়ে (লিগ শিল্ড এবং আইএসএল কাপ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। হাজার হাজার সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অলড্রেড জানান, তাদের অকুণ্ঠ সমর্থনই ছিল দলের অসাধারণ অভিযানের চালিকাশক্তি।

সবুজ-মেরুন রক্ষণভাগের শক্তিশালী স্তম্ভ অলড্রেড ২০২৪–২৫ মরশুম শুরুর আগে এ-লিগ ক্লাব ব্রিসবেন রোর থেকে সবুজ-মেরুন বাহিনীতে যোগ দেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সমর্থকদের প্রিয় হয়ে ওঠেন। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কলকাতার ক্লাবের হয়ে।”

পুরো মরশুমে আলবার্তো রড্রিগেজের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন। তাঁর ট্যাকল করার দক্ষতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দলের রক্ষণভাগকে করে তোলে দুর্ভেদ্য। সারা মরশুমে ১৪টি ক্লিন শিট, ৭৯টি ক্লিয়ারেন্স, ৮৫ বার বল রিকভারি, ১৬টি ব্লক ও ১৭টি ইন্টারসেপশনের পরিসংখ্যানই বুঝিয়ে দেয় দলের সাফল্যে কতটা prp ফেলেন তিনি। ”

এই দুর্দান্ত মরশুমের পর যে তাঁর চুক্তির মেয়াদ বাড়াবে মোহনবাগান সুপার জায়ান্ট, এটাই স্বাভাবিক। এবং সেটাই হয়েছে। এই নতুন চুক্তির ফলে এই স্কটিশ ডিফেন্ডার ২০২৫–২৬ মরশুমের শেষ পর্যন্ত সবুজ-মেরুন জার্সি গায়ে খেলবেন। আরও এক বছরের জন্য চুক্তিতে সই করে ভবিষ্যতেও সাফল্যের ধারা বজায় রাখতে চান এই অভিজ্ঞ ডিফেন্ডার।”

সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্ট টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ও রোমাঞ্চিত। গত মরশুমের পর আমি ঠিক করেছিলাম, ক্লাবের সঙ্গে থাকার চেষ্টা করব। শুধু আমাদের সাফল্যের জন্য নয়, ক্লাব ও আশেপাশের মানুষদের জন্যও আমি এখানে থাকতে চেয়েছিলাম”।তিনি আরও জানান, দলের ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল সাফল্যের চাবিকাঠি। বলেন, “আমরা পরস্পরের উপর আস্থা রেখেছি। সেমিফাইনালের প্রথম লেগে হারার পর ড্রেসিংরুমে ফিরে সবাই বলেছিলাম— আমরা পরের ম্যাচগুলো জিতবই। এই আত্মবিশ্বাস পুরো মরশুম জুড়ে তৈরি হয়েছিল”। ”

ইংল্যান্ড ও স্কটল্যান্ডে দীর্ঘ পেশাদার ফুটবল জীবন কাটিয়ে ভারতে আসা অলড্রেড ভারতীয় ফুটবল সমর্থকদের ইউরোপের সমর্থকদের সঙ্গে তুলনা করে বলেন “এখানকার সমর্থকেরা, বিশেষ করে মোহনবাগান সমর্থকেরা, ইউকে-র ক্লাবগুলোর সমর্থকদের মতোই। তারা শুধু জয় চায়। কারণ, ফুটবলে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।””:

ঘরের মাঠ, যুবভারতী ক্রীড়াঙ্গনে সারা মরশুম অপরাজিত থাকা প্রসঙ্গে অলড্রেড বলেন, “আমরা সবসময় বিশ্বাস করেছি, ৯০ মিনিটে যেকোনও দলকে হারাতে পারি। সমর্থকদের তৈরি করা পরিবেশ আমাদের অনেক সাহায্য করেছে। ওরা দ্বাদশ ব্যক্তির ভূমিকা পালন করেছে। তাই আমাদের ঘরের মাঠ সত্যিই এক দুর্গে পরিণত হয়েছিল”। “:>

সাক্ষাৎকারের শেষে অলড্রেড জানান, সমর্থকদের অকুণ্ঠ সমর্থন তাঁর প্রচুর উৎসাহ জুগিয়েছে। এই প্রসঙ্গে বলেন, “দুর্দান্ত সমর্থকেরা আমাদের পাশে থেকেছে। শুধু সংখ্যা নয়, তারা মাঠে উপস্থিত থেকে আমাদের প্রেরণা জুগিয়েছে। গত মরশুমে আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি— এটাই সবচেয়ে আনন্দের”।”

Post Views: 236

Continue Reading

Previous: কেনো বাদ লাল হলুদের মেসি ! কারণ অজানা
Next: যুদ্ধের আবহ! ইরান ছেড়ে চলে আসতে চাইছেন ভারতীয় পড়ুয়ারা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.