Skip to content
এপ্রিল 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ১৭ হাজার কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ১৭ হাজার কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত

Online Desk এপ্রিল 16, 2025
20250416_105816.jpg

ওঙ্কার ডেস্ক: আরও বিপাকে শেখ হাসিনা। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রীর পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর প্রায় ১৭ হাজার কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত করল বাংলাদেশের আদালত। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কে থাকা তাঁদের প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে আদালত। শুধু তাই নয়, ৮৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে আদালত। আদালত এদিন আরও নির্দেশ দিয়েছে, বিভিন্ন দেশে থাকা অভিযুক্তদের বেশ কিছু সম্পদ বাজেয়াপ্ত করারও। মঙ্গলবার দুপুরে আন্তসংস্থা টাস্কফোর্সের একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতি ছিলেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর। সেই সভায় শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর অর্থ পাচার নিয়ে আলোচনা হয়। যে দশ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তারা হল এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিকদার গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ ও আরামিট গ্রুপ। এই গোষ্ঠীগুলির প্রধান পদাধিকারীদের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, শেখ হাসিনার পরিবার ও আট শিল্পগোষ্ঠীর সম্পদের হদিশ মিলেছে বিদেশে। বিদেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট দেশের আদালতে মামলা করা হবে বলে জানান তাঁরা। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তদন্তকারীরা।

Post Views: 95

Continue Reading

Previous: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ মাওবাদী
Next: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি, উৎসস্থল ছিল আফগানিস্তান

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.